শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৩৬ পিএম, ২০২৬-০৫-১০
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে গাড়ি বোমা হামলা ও গুলিতে ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে আফগানিস্তান সীমান্তবর্তী এ জেলাতে হামলার ঘটনা ঘটে। ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান নামে একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। জাহিদ খান নামে এক পুলিশ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, একটি নিরাপত্তা চৌকির কাছে এক আত্মঘাতী বোমা হামলাকারী ও কিছু সন্ত্রাসী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটান। এতে ওই নিরাপত্তা চৌকিটি ভেঙে পড়ে যায়। শনিবারের ওই হামলার পর ঘটনাস্থলে দেখা গেছে পুলিশের ওই চৌকিটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সক নিরাপত্তাবাহিনীর কয়েকজন সূত্রের বরাতে জানিয়েছে, বোমা হামলার পর পুলিশ সদস্যদের ওপর অ্যাম্বুশ করে সন্ত্রাসীরা। ওই সময় তাদের ছোড়া গুলিতে হতাহত হন কয়েকজন। ওই পুলিশ সদস্যরা বোমা হামলার পর ঘটনাস্থলে গিয়েছিলেন। নাম গোপন রাখার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেছেন, সন্ত্রাসীরা প্রথমে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এরপর তারা গুলি করা শুরু করে। অন্য পুলিশ সদস্যদের তখন সহায়তার জন্য সেখানে পাঠানো হয়। কিন্তু সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এছাড়া হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে। পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে। ওই গাড়ি বোমার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পাশের বেসামরিক মানুষের ঘরবাড়িও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আলজাজিরা
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited