বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

কবিরপুর ফিল্ম সিটিতে বিসিটিআই আয়োজিত চলচ্চিত্র কর্মশালা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৪৭ পিএম, ২০২৬-০৫-১৬

কবিরপুর ফিল্ম সিটিতে বিসিটিআই আয়োজিত চলচ্চিত্র কর্মশালা অনুষ্ঠিত

ফিল্ম সিটি, কবিরপুর, গাজীপুর :
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত “জনপ্রিয় গণমাধ্যম হিসেবে চলচ্চিত্রের গুরুত্ব, চলচ্চিত্র প্রযোজনা, চলচ্চিত্রসহ গণমাধ্যমের ওপর আগ্রাসন রোধ এবং দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় চলচ্চিত্রের পরিবেশনা” শীর্ষক কর্মশালা এবং চারটি কোর্স প্রোডাকশন প্রদর্শন ও মূল্যায়ন অনুষ্ঠান শুক্রবার (১৫ মে ২০২৬) গাজীপুরের বাংলাদেশ ফিল্ম সিটি, কবিরপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন বিসিটিআই-এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মো. মোকছেদ হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক, গবেষক ও লেখক জনাব ওয়াহিদ সুজন। মূল প্রবন্ধে তিনি বলেন, চলচ্চিত্র শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়; এটি একটি জাতির সাংস্কৃতিক পরিচয় নির্মাণ ও বিশ্বদরবারে তুলে ধরার শক্তিশালী মাধ্যম। চলচ্চিত্রের সংগীত, লোকজ ঐতিহ্য ও স্থানিক সাংস্কৃতিক উপাদান বাংলাদেশের নিজস্ব পরিচয় নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মাহফুজুল আলম এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীণ চলচ্চিত্র সম্পাদক ফজলে হক,চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক,  বিসিটিআই-এর মেন্টর রফিকুল আনোয়ার রাসেল, চলচ্চিত্র নির্মাতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাবিব নাজমুছ ছাকিব এবং ঢাকা ডকল্যাবের ইমরান হোসেন কিরমানি।
মুক্ত আলোচনায় চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক বলেন, দেশীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতে হলে কেবল প্রযুক্তিগত উৎকর্ষ নয়, আমাদের নিজস্ব গল্প, সংস্কৃতি ও মানুষের অভিজ্ঞতাকে চলচ্চিত্রে শক্তিশালীভাবে উপস্থাপন করতে হবে। চলচ্চিত্রের শক্তি তার নিজস্ব মাটি ও মানুষের সঙ্গে সংযোগে নিহিত।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিসিটিআই-এর প্রধান নির্বাহী জনাব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন দেশীয় চলচ্চিত্র শিল্পের বিকাশে সৃজনশীলতা, গবেষণা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রকে শক্তিশালীভাবে উপস্থাপনের জন্য দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে চলচ্চিত্র নির্মাণে আরও উদ্যোগী হতে হবে। অনুষ্ঠানের শেষে বিসিটিআই পরিচালিত চারটি কোর্সের চূড়ান্ত প্রোডাকশন প্রদর্শন ও মূল্যায়ন করা হয়।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর