শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:৫৮ পিএম, ২০২৬-০৬-০২
২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর তিন ম্যাচে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের বিপক্ষে কোন জার্সি পরে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তা চূড়ান্ত হয়ে গেছে।
ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সির পাশাপাশি এবার বিশ্বমঞ্চে প্রথমবারের মতো সম্পূর্ণ নতুন এক রঙের বিকল্প জার্সি (Away Kit) নিয়ে হাজির হচ্ছে আলবিসেলেস্তেরা।
সাধারণত আর্জেন্টিনার বিকল্প জার্সি হিসেবে গাঢ় নীল বা নেভি ব্লু রঙের প্রাধান্য দেখা গেলেও, এবার বিশ্বকাপে প্রথমবারের মতো ইতিহাস গড়ে সম্পূর্ণ কালো রঙের জার্সি পরে মাঠে নামবেন লিওনেল মেসিরা।
কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা।
এই ম্যাচে তারা নিজেদের ঐতিহ্যবাহী আকাশী-সাদা রঙের হোম জার্সি পরে মাঠে নামবে। এর সঙ্গে থাকবে নীল রঙের শর্টস (প্যান্ট) এবং মোজা।
অন্যদিকে, প্রথম ম্যাচে গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেসকে দেখা যাবে সম্পূর্ণ কমলা রঙের গোলকিপার কিটে।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এই ম্যাচেও লিওনেল স্কালোনির দল তাদের চেনা রূপ অর্থাৎ আকাশী-সাদা জার্সি পরেই মাঠে নামবে। তবে প্রথম ম্যাচের তুলনায় এই ম্যাচে গোলরক্ষক দিবু মার্তিনেসের জার্সিতে পরিবর্তন আসবে; তিনি পরবেন করবেন হালকা সবুজ রঙের কিট।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ডালাস স্টেডিয়ামে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। এই ম্যাচে আর্জেন্টিনা প্রথমবারের মতো কালো রঙের বিকল্প জার্সি পরে মাঠে নামবে।
জার্সিটিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী ও নান্দনিক আলংকারিক ছোঁয়া ফুটিয়ে তোলা হয়েছে, যা জার্সির কলারের পেছনে এবং মূল ডিজাইনে দৃশ্যমান।
কালো রঙের এই জার্সিতে নীল ও হালকা নীল রঙের নিখুঁত কারুকাজ রয়েছে, আর খেলোয়াড়দের জার্সি নম্বর ও দলের ক্রেস্ট বা লোগো থাকবে সাদা রঙের। এই ম্যাচে গোলরক্ষক দিবু মার্তিনেস টানা দ্বিতীয়বারের মতো সবুজ জার্সি পরলেও, জর্ডানের বিপক্ষে তার জার্সির সবুজ রঙটি হবে আগের ম্যাচের চেয়ে কিছুটা গাঢ়।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited