শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:০২ পিএম, ২০২৬-০৬-১০
ঘরজুড়ে জমে থাকা অপ্রয়োজনীয় জিনিস, পুরোনো জামা, উপহারের সামগ্রী, শিশুদের খেলনা, রান্নাঘরের ফাঁকা ডিব্বা বা পুরোনো কাগজপত্র, এসব অনেক সময় আমরা খেয়ালও করি না। শুরুতে এগুলো তেমন সমস্যা মনে না হলেও ধীরে ধীরে এগুলোই ঘরের স্বাভাবিক গতি নষ্ট করে, তৈরি করে মানসিক অস্বস্তি ও ক্লান্তি। বিশেষজ্ঞরা বলেন, এলোমেলো ও অগোছালো পরিবেশে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বেড়ে যেতে পারে। এর ফলে মনোযোগ কমে যায়, কাজে আগ্রহ হারিয়ে যায়, এমনকি সামাজিক আচরণেও প্রভাব পড়ে। অনেকেই তখন অতিথি ডাকতে বা ঘরে কাউকে আনতে সংকোচ বোধ করেন। তাই ঘর গুছিয়ে রাখা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি মানসিক স্বাস্থ্যের সঙ্গেও গভীরভাবে যুক্ত। মানুষের জীবনে জিনিস জমে থাকার পেছনে কয়েকটি সাধারণ কারণ থাকে। কারও ক্ষেত্রে থাকে স্মৃতির টান, পুরোনো জামা বা বিশেষ কোনো উপহার ফেলে দিতে মন চায় না। আবার অনেকেই ভাবেন, ‘একদিন লাগতে পারে’, তাই অপ্রয়োজনীয় জিনিসও রেখে দেন। এ ছাড়া শুরু করার দ্বিধা বা কোথা থেকে গুছানো শুরু করবেন, এই বিভ্রান্তিও বড় বাধা হয়ে দাঁড়ায়। কারও কারও ক্ষেত্রে মানসিক চাপ বা মনোযোগের সমস্যাও ঘর অগোছালো রাখার কারণ হতে পারে। ঘর গুছানোর কাজ একবারে বড় আকারে না করে ছোট ছোট ধাপে শুরু করাই সবচেয়ে কার্যকর উপায়। প্রতিদিন ১৫–২০ মিনিট সময় দিলেও ধীরে ধীরে পরিবর্তন আনা সম্ভব। একটি সহজ পদ্ধতি হলো জিনিসগুলো চার ভাগে ভাগ করা, রাখব, দান করব, ফেলে দেব এবং পরে সিদ্ধান্ত নেব। যে জিনিসগুলো এক বছরের বেশি সময় ব্যবহার হয়নি, সেগুলো আলাদা করে দান বা সরিয়ে ফেলা যেতে পারে। দৈনন্দিন ব্যবহার হয় এমন জিনিসগুলো হাতের কাছে রাখলে কাজের গতি বাড়ে। একইসঙ্গে নতুন কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করা দরকার, এটা কি সত্যিই প্রয়োজন? শুধু ঘর নয়, ডিজিটাল জায়গাও অগোছালো হয়ে যায়। ফোনের অপ্রয়োজনীয় ছবি, পুরোনো ভিডিও, ই-মেইল বা ফাইল নিয়মিত পরিষ্কার করা মানসিক চাপ কমাতে সাহায্য করে। অনেক সময় পুরোনো জিনিসের সঙ্গে আবেগ জড়িয়ে থাকে, তাই সেগুলো ছাড়তে কষ্ট হয়। তবে মনে রাখা জরুরি, জিনিস নয়, স্মৃতিই আসল। স্মৃতি থাকে আমাদের মনে, জিনিসে নয়। ঘর গোছানো কেবল একটি দৈনন্দিন কাজ নয়, এটি নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার একটি অংশ। কম জিনিস, খালি ও পরিপাটি পরিবেশ জীবনকে আরও শান্ত ও সহজ করে তোলে। তাই ছোট একটি জায়গা থেকেই শুরু করা যেতে পারে, আজই।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited