শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৫:১৭ পিএম, ২০২৬-০৬-২০
২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুর্নবাসন সহায়তা খাতে সরকারের নির্বাচনী অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় রাঙামাটির নানিয়ারচরে গাছের চারা বিতরণ, গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা, উফশী রোপা আমন প্রণোদনা, গ্রীষ্মকালীন সবজি প্রণোদনার বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ এবং ফল মেলা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রাজিব হোসেন।
এসময় নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে গাছের চারা ও সার বিতরণ করা হয়।
নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল চক্রবর্তীর সঞ্চালনায় এসময় নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া, নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. নুরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেনজির আলম সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা কৃষি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ফল মেলার স্টল পরিদর্শন করেন।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited