শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:৫৯ পিএম, ২০২৬-০৬-২৩
রাঙামাটিতে বর্ষা মৌসুমে সম্ভাব্য পাহাড়ধস, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। দুর্যোগকালীন সময়ে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে রাঙামাটি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।
সভায় জানানো হয়, পার্বত্য এলাকায় টানা ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই ঝুঁকি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢাল ও পাদদেশে বসবাসরত মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য ইতোমধ্যে মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে প্রশাসন। দুর্যোগকালীন সময়ে আশ্রয়ের জন্য রাঙামাটি পৌরসভার ওয়ার্ডে ১১টি আশ্রয়কেন্দ্রসহ জেলাজুড়ে মোট ৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও সভায় জানানো হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় নিয়ে জেলা ও উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সচেতন করা এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় সম্ভাব্য দুর্যোগ-পরবর্তী উদ্ধার তৎপরতা জোরদার করা, পর্যাপ্ত ত্রাণ ও শুকনো খাবার মজুত রাখা এবং জরুরি যোগাযোগ ব্যবস্থা সচল রাখার বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দারসহ বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited