শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৩:৫৭ পিএম, ২০২৬-০৬-২৬
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের প্রায় ৭০ শতক জায়গা দখল করে রেখেছে এস এ ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্পের কাজ করছে। প্রায় দেড় বছর ধরে জায়গাটিতে নির্মাণসামগ্রী রাখছে এবং সেখানে একটি অফিসও নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। অথচ, সংশ্লিষ্ট কারও অনুমতি নেয়নি তারা। অভিযোগ উঠেছে, যমুনা অয়েলের সাবেক এক কর্মকর্তাসহ দুই ব্যক্তি গোপনে জমির ভাড়া নিচ্ছেন ঠিকাদারের কাছ থেকে।
যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানটির দাবি, তারা সরকারি কাজ করছে। এ কারণে খালি পড়ে থাকা সরকারি জমি ব্যবহার করছে। আর যমুনা অয়েল কর্তৃপক্ষের দাবি, যেহেতু জমিটি তাদের নামে আছে, তাই অন্য কেউ অনুমতি ছাড়া এটি কোনো কাজেই ব্যবহার করতে পারে না।
২৪ জুন নগরের হালিশহর বি ব্লক, আন্ধা হুজুর মাজার সংলগ্ন এলাকায় গিয়ে বিতর্কিত জায়গাটি দেখে আসেন এই প্রতিবেদক। জায়গাটির আয়তন প্রায় ৭০ শতক। আশপাশের জমির মূল্যের হিসাব অনুযায়ী জায়গাটির আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। সেখানে বেশ কয়েকটি মালবাহী ট্রাক, স্ক্যাভেটর, লোহার পাইপ, বিভিন্ন যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী রাখা আছে। একপাশে খালি কনটেইনার রাখা হয়েছে এবং সেখানে একটি অস্থায়ী অফিস করা হয়েছে এস এ ইঞ্জিনিয়ারিংয়ের।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited