বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত: ৩৩.৯২ কোটি টাকার উইকেয়ার প্রকল্পের সড়ক উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০২:৫৮ পিএম, ২০২৬-০৭-০৫

যশোরে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত: ৩৩.৯২ কোটি টাকার উইকেয়ার প্রকল্পের সড়ক উদ্বোধন

যশোর ব্যুরো
৪ জুলাই শনিবার দুপুরে যশোরের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ সহজ করতে বাস্তবায়িত ওয়েস্টার্ন ইকনোমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (উইকেয়ার) ফেজ-১ এর আওতায় নির্মিত চুড়ামনকাঠি জিসি-কায়েমকোলা জিসি ভায়া বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার ও চান্দুটিয়া সড়কের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান। এছাড়া বিএনপি নেতা গোলাম রেজা দুদুসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এলজিইডি সূত্রে জানা গেছে, ১১ দশমিক ৩৭৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৯২ লাখ টাকা। প্রকল্পের কাজ শুরু হয় ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৯৮ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৯৪ শতাংশ। কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় ছিল ২০২৬ সালের ৩০ জুন।
সড়কটির মধ্যে ৫৮০ মিটার আরসিসি রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়া একটি ১৫ মিটার আরসিসি গার্ডার সেতু, একটি ২ মিটার ২ মিটার বক্স কালভার্ট, সাতটি ১ মিটার ১ মিটার বক্স কালভার্ট, মোট ১ হাজার ৫৬ মিটার প্রতিরক্ষামূলক কাজ, ৯৬০ মিটার ড্রেন ও ফুটপাত, ২৬ হাজার ৭০০টি সিসি ব্লক স্থাপন এবং ৪ হাজার ৫০০টি গাছ রোপণের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা জানান, বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন উইকেয়ার প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ সহজ করা, স্থানীয় বাজার ও গ্রোথ সেন্টারের সঙ্গে মহাসড়কের সংযোগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় কমবে, পণ্য দ্রুত বাজারে পৌঁছাবে এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।#
 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর