বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ধারাবাহিক প্রতিবেদন-৪ : সিডিএ একদিকে বিধি বহির্ভুত ইমারতের অংশ ভাঙ্গছে অন্যদিকে অনুমোদন দিচ্ছে

কাজী হুমায়ুন কবির    |    ০৪:৪০ পিএম, ২০২৬-০৭-১৮

ধারাবাহিক প্রতিবেদন-৪ : সিডিএ একদিকে বিধি বহির্ভুত ইমারতের অংশ ভাঙ্গছে অন্যদিকে অনুমোদন দিচ্ছে

সিডিএতে অথোরাইজ সেকশনের অফিসাররা বিধি বহির্ভূত অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ইমারতের বর্ধিত অংশ ভাঙ্গছেন অন্যদিকে ইমারত নির্মানকারীরা বিধি না মানলেও অনৈতিক সুবিধা নিয়ে নকশা অনুমোদন দেওয়া বিগত বছরগুলোতে এই দুই নিয়মই পালন করে আসছেন বলে অভিযোগ উঠে আসে। এতে দুইদিকেই লাভ হচ্ছেন ইমারত পরিদর্শক, সহোকারী অথোরাইজ ও অথোরাইজ অফিসাররা। সিডিএর সেবা নিতে আসা নগরের ভুক্তভোগী এক সেবাগ্রহিতা বলেন , সিডিএর ইমারত নির্মানের এলঈউসি ও বিশেষ প্রকল্পের বিধি না মেনে মালিক পক্ষ নকশা অনুমোদনের পূর্বে ইমারত নির্মান করলে বা সেট বেক না রেখে ইমারত নির্মান করলে, রাস্তার বিধি না মানলে বর্ধিত অংশ বা অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদে ক্রাশ প্রোগ্রাম বা বিশেষ অভিযান পরিচালনা করেন, অন্যদিকে নকশা অনুমোদনের আগেই ইমারত নির্মান করছে জেনেও, সেট বেক রাখেনি জেনেও বা রাস্তা সরু জেনেও, নকশা অনুমোদন দেন অথোরাইজ ও ইমারত নির্মান কমিটি কতৃপক্ষ। বিগত বছরগুলোতে এমন অসংখ্য অভিযোগ রয়েছে অথোরাইজ কর্মকর্তা ও ইমারত নির্মান কমিটির কর্মকর্তাদের বিরুদ্ধে। যা বিগত বছরের অনুমোদিত নকশা খতিয়ে দেখলে একই অথোরাইজের দুইনীতি সহজেই দৃশ্যমান হবে। এমন অসংখ্য ফাইলের তথ্য আসছে প্রতিবেদকে হাতে।
জানা যায়,সম্প্রতি কাতালগঞ্জ এলাকায় ২২০/২৪ ফাইলটির নকশা অনুমোদন দেন অথোরাইজ শাখা। এই ফাইলটি অনুমোদনের পূর্বেই চারতলা পর্যন্ত ভবন নির্মান করার অভিযোগ উঠেছিল ভবন মালিকের বিরুদ্ধে । সিডিএ কর্মকর্তারা পরিদর্শনে এসব অনিয়ম দেখেও জরিমানা ও ভাঙ্গার শর্তে ফাইলটির নকশা অনুমোদন দিয়ে দেন। সিডিএ বিধি অনুযায়ী এই নকশা অনুমোদনের জন্য ফাইলটি সভায় উঠার নিয়ম নেই। সরেজমিনে দেখা যায়, ইমারত নির্মানকারীরা বর্তমানে সিডিএর বিধি না মেনে সেটবেক না ভেঙ্গেই কলাম সেটবেকে রেখে ইমারত নির্মান করে যাচ্ছেন।
নগরীর বাকলিয়া এক্সেস রোডের মোড় সংলগ্ন এলাকায় এমনই একটি অনিয়মের অভিযোগ পাওয়া যায়। সিডিএ সুত্রে জানা যায়, ফাইল নং ৮৯৪/২৪, রেজাউল আজিম গং বা ইসলামী ব্যাংক গ্রুপ নামে খ্যাত গত ২ নভেম্বর ২০২৪ সালে একটি ১২তলা ও পাশাপাশি ৩টি ১৫ তলা বিল্ডিং ভবন নির্মানের জন্য এল ইউসি অনুমোদন পান। সিডিএ সুত্রে আরো জানা যায়, নকশা অনুমোদনের পূর্বেই ভবন নির্মানের জন্য এলইউসি ও বিশেষ প্রকল্পের দেয়া ১৫ ফিট রাস্তার অংশ দখল করে ১টি ১৫ তলার গ্রেডবিম দিয়ে ১তলা পর্যন্ত নির্মান করে ফেলেন। উক্ত নির্মান কাজে কোন ধরনের সেটব্যাক বা বিধিমালা মানেন নাই। বিশেষ প্রকল্পের নির্দেশনা মোতাবেক ড্রয়িং তৈরী না করে নিজেদের ইচ্ছেমাফিক ড্রয়িং দিয়ে সিডিএকে চাপ দিয়ে নকশা অনুমোদনের চেষ্টা করেন। সেই ফাইলটি গত ১৮মে ২০২৬ ইং তারিখে নকশা অনুমোদনের জন্য সহকারী অথোরাইজ অফিসার আসাদ বিন আনোয়ার ও ইমারত পরিদর্শক আব্দুর রশীদের পরিদর্শন সাপেক্ষে ইমারত নির্মান কমিটির সভায় নতুন করে তুলেন অথোরাইজ অফিসার-১ কাজী কাদের নেওয়াজ।। এই সভায় কয়েকটি শর্ত জুড়ে দিয়ে সেটবেক ও কলাম না ভাঙ্গিয়ে গ্রেডভিম পর্যন্ত প্রাথমিক অনুমোদন দেন ইমারত নির্মান কমিটির কর্মকর্তারা। জানা যায়, এই ফাইলটি ফাইনাল অনুমোদনের জন্য তদ্বীর চলছে।
জানা যায়, হেমসেন লেন এলাকায় ১০ তলা ভবনের নকশা অনুমোদন দিলেও গ্রাহকের অনেক টাকা ক্ষতি করে পরে এলইউসি ও নকশা বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, নগরীর আসকারদিগী এলাকায় ২০২৩ সালের ১৩ এপ্রিল সিডিএ তিনটি বেজমেন্ট (পার্কিং) ও ১৪ তলা আবাসিকসহ মোট ১৭ তলা ভবনের অনুমোদন দিয়েছিল । অথচ ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে এবং ২০১০ সালের সংশোধিত আইন অনুসারে জায়গাটি ছিল পাহাড়। আর এই আইন অনুসারে পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৩ এপ্রিল পরিবেশগত ছাড়পত্র পাওয়ার আগেই সেসময়ের অথোরাইজ অফিসার মোহাম্মদ ইলিয়াস ওই ভবনের চূড়ান্ত নকশা অনুমোদন দেন,অবশেষে পাহাড়কাটাসহ নানা অনিয়মের ফলে নির্মিত ভবন ভেঙে ঘুরিয়ে দিতে হয়ছিল।
বাকলিয়ায় এলিট পার্ক, আইডিয়াল পার্ক, এভারগ্রীন হাইটস, ইসলামী ব্যাংকগ্রুপের ভবন নির্মানের নকশা অনুমোদন দিয়েছে সিডিএ। এখানেও রয়েছে নানা অনিয়মের অভিযোগ। নিয়মের তোয়াক্কা, সরু রাস্তা, সেটব্যাক না রাখা, সিডিএ আইন না মানাসহ অনেক অভিযোগ উঠে আসে এই ফাইলগুলোতে। অথচ এসব ফাইলগুলোতে ইমারত নির্মানকারীরা অনিয়ম করলেও নকশা অনুমোদন হয়ে যায়।  আবার পরবর্তীতে সংশ্লিষ্ট কতৃপক্ষ  এসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে উচ্ছেদের ক্রাশ প্রোগ্রাম করেন। বিগত বছরগুলোতে এসব অনেক অনিয়ম ও দ্বিমুখী নীতি করে আসছে কমকর্তারা।  এসব অনিয়ম ও দূর্নীতি থেকে কবে জনগণ মুক্তি পাবে তা নিয়ে এখনো রয়েছে জনমনে সংশয়। নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের চৌকষ পরিচালনায় বন্ধ হোক এসব অনিয়ম এমনই প্রত্যাশা নগরের নাগরিকদের।

চোখ রাখুন ধারাবাহিক প্রতিবেদনে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর