বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি:    |    ১০:১০ পিএম, ২০২৬-০৮-০৬

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।‎
‎বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফী।
এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খীসা ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, পিপিএম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে ‎সভায় নৌযান শুমারি-২০২৬-এর উদ্দেশ্য, আওতাভুক্ত ও আওতাবহির্ভূত নৌযানের সংজ্ঞা, তথ্য সংগ্রহের পদ্ধতি, গণসচেতনতা কার্যক্রম এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সমুদ্র উপকূল, নদ-নদী, হাওর-বাঁওড়, বিল, জলাশয় ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযান, ছোট-বড় যাত্রী ও পণ্যবাহী নৌযান এবং ডাম্ব বার্জসহ নির্ধারিত নৌযান এ শুমারির আওতায় থাকবে। তবে সাধারণ বৈঠাচালিত নৌকা এবং আন্তর্জাতিকভাবে নিবন্ধিত বিদেশি মালিকানাধীন নৌযান শুমারির আওতাভুক্ত হবে না। নৌযান শুমারির প্রচারে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার, লিফলেট, ব্যানার, মোবাইল এসএমএস এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান বক্তারা।
‎‎সংশ্লিষ্ট দপ্তরের তথ্যানুযায়ী, রাঙামাটিতে শুমারি প্রস্তুতির অংশ হিসেবে কুইক কাউন্ট অপারেশন পরিচালিত হয়েছে। এতে জেলার ১০টি উপজেলায় মোট ৪২২টি ঘাট এবং ৪২৯৬টি নৌযান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বরকাল উপজেলায় সর্বোচ্চ ১২৩৩টি, লংগদুতে ১০৯১টি, রাঙামাটি সদর উপজেলায় ৬৫৭টি, কাপ্তাইয়ে ৪৫০টি এবং বিলাইছড়িতে ২৭১টি নৌযান শনাক্ত হয়েছে।
 

রিটেলেড নিউজ

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা  :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত


সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর