শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৭:৩৬ পিএম, ২০২৬-০৯-২২
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই। বর্তমানে সক্ষমতার জায়গা থেকে আমরা পিছিয়ে আছি। এখানে যে গভীরতার জাহাজ আসা প্রয়োজন তা আসতে পারছে না। এজন্য সরকার ব্যবস্থা নিয়েছে। আমরা আউটারবার ও ইনারবারে ড্রেজিং করেছি। এখন সংরক্ষণ ড্রেজিংয়ের ব্যবস্থা নেয়া হয়েছে। এতে এ বছরের শেষ দিকে অধিক গভীরতার জাহাজ এ বন্দরে আসতে পারবে। ফলে বন্দরের গতিশীলতা বাড়বে। মঙ্গলবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলনে কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য (উন্নয়ন ও প্রকৌশল) শওকত আলী, পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালাচাঁদ সিংহ, পরিচালক (প্রশাসন) লে. কর্নেল আরিফ বিল্লাহ, পরিচালক (ট্রাফিক বিভাগ) কামাল হোসেন, উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) সালাউদ্দিন কবির। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের এ মতবিনিময় সভায় বাগেরহাট ও মোংলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited