শিরোনাম
আমাদের বাংলা : | ০৮:০৯ পিএম, ২০২৬-০৯-২২
যশোর ব্যুরো
যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সকালে যশোর শহরে বৈদ্যুতিক পোলে উঠে কাজ করার সময় মই থেকে পড়ে ইন্টারনেটকর্মী এবং কেশবপুরে মাঠে কাজ ও মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়।
সকাল ১১টার দিকে যশোর শহরের জেস্ট টাওয়ারের সামনে বৈদ্যুতিক পোলে উঠে ইন্টারনেটের কাজ করার সময় মই থেকে পড়ে ইমরান হোসেন ইমন (২৯) নামে এক ইন্টারনেটকর্মী গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরান হোসেন খুলনার টুটপাড়া এলাকার আজাহার আলী শেখের ছেলে। তিনি যশোর শহরের মুড়লী মোড় এলাকার একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সহকর্মীদের সঙ্গে নিয়ে বৈদ্যুতিক পোলে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত মই থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন।
অন্যদিকে, কেশবপুরে বজ্রপাতে জনাব আলী গাজী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নতুন মূলগ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনাব আলী গাজী ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে জমিতে কাজ ও মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জনাব আলী। সকালে প্রচ- বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited