শিরোনাম
খুলনা প্রতিনিধি : | ০৮:৫৪ পিএম, ২০২১-০৫-২৪
খুলনায় করোনার প্রথম ঢেউয়ে আক্রান্ত ও মৃত্যুর হারের চেয়ে দ্বিতীয় ঢেউয়ে গত দুই মাসে ৩০ গুণেরও বেশি। সেই তুলনায় করোনা মোকাবেলায় মানুষের অনীহা ও অসচেতনতাও বহুগুণ। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আর এ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে ধারণা চিকিৎসক বিশেষজ্ঞদের।
খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত বছর করোনার শুরু হয়েছিল ৮ এপ্রিলের পর থেকে ৮ জুন ২ মাসে করোনা আক্রান্ত হয়েছিল মাত্র ৭৬ জন আর মৃত্যু ছিলো ৩ জনের। এছাড়া গত এপ্রিল ২০২০ থেকে এপ্রিল ২০২১ সাল পর্যন্ত খুলনায় করোনা আক্রান্ত হয়েছিলো ৭ হাজার ৬শ’ ৫৯ জন, আর মৃত্যু হয়েছিলো ১১৮ জনের। কিন্তু করেনার দ্বিতীয় ঢেউয়ে গত দুই মাসেরও কম সময় মৃত্যু হয়েছে ৪৯ জনের, যেখানে প্রথম ঢেউয়ের ২ মাসে মৃত্যু হয়েছিলো ৩ জনের। গত দুই মাসে খুলনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ২১৯ জন। যেখানে প্রথম ঢেউয়ের ২ মাসে আক্রান্ত হয়েছিলো মাত্র ৭৬ জন। খুলনা বিভাগে চারটি সীমান্ত জেলাসহ সর্বত্র করেনার ভারতীয় ভ্যারিয়েন্টের আতঙ্ক। গত বছরের তুলনায় এ বছর করোনা সংক্রমণ ও মৃত্যুর হারে অন্তত ৩০ গুণ বেশি হলেও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা অত্যন্ত কম, যা সামনে অত্যন্ত ভয়ানক পরিস্থিতির আশঙ্কা করছে চিকিৎসক ও প্রশাসন। এই মুহূর্তে কার্যকর ব্যবস্থা না নিলে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে। ফলে সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।
খুলনা মেডিকেল কলেজ-এর উপাধ্যক্ষ ও করোনা প্রতিরোধ ও ব্যবস্থাপনা কমিটির সার্বিক সমন্বয়কারী ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, করোনা মোকাবেলায় অন্তত ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মানতে হবে। যেহেতু এত সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে মাস্কসহ স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। অন্যথায় পরিস্থিতি আমাদের সকলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited