বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভারি বৃষ্টিপাতে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:৩৮ পিএম, ২০২১-০৬-০৬

ভারি বৃষ্টিপাতে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা

 

চট্টগ্রামে সকাল ৯টা থেকে বৃষ্টিপাত শুরু হয়। দিনব্যাপী থেমে থেমে চলা এই বৃষ্টিপাতে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। নগরের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরাতে ইতোমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে মাইকিং। বেশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বসতি স্থানান্তর প্রক্রিয়াও শুরু করা হয়েছে। রোববার (৬ জুন) নগরের বিভিন্ন স্থানে মাইকিং ও বসতি স্থানান্তরে অভিযান পরিচালনা করছেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত, আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইনামুল হাসান। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে নগরের ফিরোজশাহ কলোনির ঝিল এলাকার ১০-১২টি পরিবারকে নিরাপদে স্থানান্তর করা হয়েছে। মতিঝর্ণা এলাকার লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শহীদনগর সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। এছাড়াও চান্দগাঁও এলাকার মিয়ার পাহাড় এলাকায় সকাল থেকেই চলছে মাইকিং। স্বেচ্ছাসেবকরা দুর্গতদের সরিয়ে নেয়ার কাজ করছেন। ওই এলাকার রশিদিয়া মাদরাসাকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। কাট্টলী সার্কেলের অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইনামুল হাসান  বলেন, ‘ভারি বৃষ্টিপাত হওয়ায় আজ সকাল থেকে জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক পাহাড়ি বসতি স্থানান্তরে মাইকিং শুরু করেছি। ফিরোজশাহ কলোনির ঝিল এলাকার ১০-১২টি পরিবারকে নিরাপদে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং চলছে।’ আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- জেলার বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর