শিরোনাম
ঠাকুরগাঁও প্রতিনিধি | ০৫:৩২ পিএম, ২০২১-০৬-২৩
ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগাদান করেছেন মো. মাহবুবুর রহমান। এর আগে তিনি স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ছিলেন। মঙ্গলবার বিকেলে বিদায়ী জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহন করেন। নবাগত জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, জেলার সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। করোনাভাইরাসে জেলার আক্রান্তের হার উল্লেখ করে সকলকে সচেতন থেকে এটি মোকাবেলায় গুরুত্বপুর্ন ভূমিকা পালনের আহবান জানান। পরে বিদায়ী জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম নতুন জেলা প্রশাসক মাহবুবুর রহমানকে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত অদম্য কর্ণার, অদম্য মাল্টিপারপাস হলসহ কার্যালয়ের গুরুত্বপুর্ন স্থাপনা ঘুরে দেখান। উল্লেখ্য, ৩১ মে বিকেলে জনপ্রশাসণ মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ঠাকুরগাঁও জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান তিনি। এছাড়া বিদায়ী জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited