শিরোনাম
সংবাদদাতা কিশোরগঞ্জ :: | ০৬:৩৫ পিএম, ২০২১-১০-০৯
কিশোরগঞ্জ রেলস্টেশনের ভিআইপি রেস্টহাউজের টয়লেটে হাত-পা বেঁধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রেল কর্মচারী মাহমুদুল হাসান সাগর (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। শুক্রবার (৮ অক্টোবর) ভোররাতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম নেত্রকোনা জেলার বারহাট্টার ঝাউয়াইল গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। রেলস্টেশনের রেস্টহাউজে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসান সাগর রেলওয়ের প্রকৌশল বিভাগের চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মচারী এবং কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মো. আব্দুল জলিলের ছেলে। গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে খালাতো বোন সম্পর্কের মেয়েটিকে ডেকে এনে রেস্টহাউজের টয়লেটে হাত-পা বেঁধে সাগর এ ধর্ষণকাণ্ড ঘটিয়ে পালিয়ে গিয়েছিল। এ ঘটনায় ওইদিনই রাতে ছাত্রীর ভাই বাদী হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় সাগরকে আসামি করে মামলা করেছিলেন। র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, চাঞ্চল্যকর এ ধর্ষণের ঘটনার পর পরই র্যাব অভিযুক্তকে ধরতে তৎপরতা শুরু করে। তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার (৮ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে নেত্রকোনা জেলার বারহাট্টার ঝাউয়াইল গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে তার এক দূর সম্পর্কের চাচার বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় সাগরকে গ্রেপ্তার করা হয়। সাগর জানায়, এক বন্ধুর জন্মদিনের কেক কাটার কথা বলে মেয়েটিকে সে ফুঁসলিয়ে রেলস্টেশনে নিয়ে যায় এবং রেলস্টেশনের দ্বিতীয় তলায় ভিআইপি রেস্টহাউজের টয়লেটে স্কচটেপ দিয়ে দুই হাত ও পরনের পায়জামা দিয়ে পা বেঁধে সাগর তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটি চিৎকারে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সাগর পালিয়ে যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান সাগরকে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited