শিরোনাম
মোঃ আরফান উদ্দীন | ০৮:০৩ পিএম, ২০২১-১০-০৯
অনলঅইনে ও ফেইসবুক পেজে গাড়ী বিক্রির পোস্ট দিয়ে প্রতারনা করছেন ধনীর আলালের ঘরের দুলালরা। এদের প্রতারনা শিকার ভুক্তভোগিরা জানিয়েছেন, ফেইসবুক ও অনলাইনে বিভিন্ন ধরনের কার বিক্রির জন্য পোষ্ট দেন লোকজন। এসব প্রচারনা দেখে অনেকে কার ক্রয়ের জন্য এসব লোকজনের সাথে যোগাযোগ করেন। এই ধরনের গাড়ী বিক্রির পোষ্ট দিয়ে কতিপয় প্রতারকরাা গাড়ী বিক্রির জন্য বুকিং মানি(অগ্রিম) টাকা গ্রহণ করে ক্রেতাদের কাছে গাড়ী সরবরাহ না করেই অগ্রিমের টাকা আত্মসাত করছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া অনেক গাড়ী বিক্রেতা একাধিক ব্যক্তি তথা ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা গ্রহণ করে কাউকে গাড়ী হস্তান্তর করছেন না। একাধিক গাড়ী বিক্রেতার পোষ্ট যাচাই করে দেখা গেছে, এসব উঠতি বয়সি তরুন ও যুবকরা মাদকসহ বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সাথে জড়িত। পরিবারে ব্যবহৃত গাড়ী বিক্রির জন্য পোষ্ট দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে গাড়ী বিক্রির জন্য মৌখিক ভাবে চুক্তি করে অগ্রিম কিছু টাকা নিয়ে মুঠোফোন বন্ধ করে দিয়ে উধাও হয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছেন, স্মার্ট মোবাইল ফোনে অনলাইন মার্কেট প্যালেসে গাড়ী বিক্রির পোস্ট দেয় ধনীর ঘরের কিছু মাদকাসক্ত ও লোভী সন্তানরা। বন্দর নগরী চট্টগ্রামের অভিজাত আবাসিক এলাকা হিলভিউ আবাসিকের শিশু একাডেমি সড়কের পশ্চিমে ৫নং সড়কের বিটিআই’র মিলরোজ ভবনের নীচ তলার পার্কিয়ে থাকা একটি কারের পোষ্ট দেয় ইরফান চৌধুরী নামের এক যুবক। তার গাড়ীটির নাম্বার হলো ঢাকামেট্টো- গ-১১-৫৪২৬, ১৯৯০ মডেলের এই গাড়ীটির ডকুমেন্ট ফেল ছিল টানা তিন বছরের। গাড়ীটি হিলভিউ ৫নং রোডের বিটিআই’র মিলরোজ ভবনের পার্কিংয়ে রেখে আগ্রহী ক্রেতাদের দেখিয়েছেন ইরফান চৌধুরী নামের ওই প্রতারক যুবক। গাড়ীটি কেনার জন্য চট্টগ্রামের এক ব্যক্তি ১ লক্ষ ২০ হাজার টাকা দরদাম করে অগ্রিম বুকিং মানি পরিশোধ করেছেন নগদ ১২ হাজার টাকা। প্রতারক গাড়ী বিক্রেতা অগ্রিম টাকা নেওয়ার পর ওই ব্যক্তিকে গাড়ীর মূল্য হিসাবে ২ লক্ষ টাকা পরিশোধের চাপ দেয় । চাহিদা মতো ২ লক্ষ টাকা পরিশোধ করা না হলে অগ্রিম দেয়া ১২ হাজার টাকা ফেরত দেওয়া হবেনা বলে সাফ জানিয়ে দেন। একই কায়দায় এই প্রতারক যুবক ঢাকার একজন ক্রেতাসহ চট্টগ্রামের পাঁচজন ক্রেতার কাছ থেকে প্রতারনা করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই প্রতারক গাড়ী বিক্রেতা নগরীর গোল পাহাড় মোড় এলাকায় প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত আড্ডা দিয়ে রাতে মাদক সেবন করে লোকজনকে গালমন্দ করে বলে অভিযোগ রয়েছে। গাড়ী বিক্রির পোষ্ট দিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ধনীর আলালের ঘরের দুলালরা নিয়মিত লোকজনকে ঠকিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। আতুরার ডিপো তুলা ফেক্টরী রোডের এম এ সবুর কলোনীর বাসিন্দা শাহরিয়া আলম ও তার কয়েকজন বন্ধু বছরের পর বছর ডকুমেন্ট ফেল বিভিন্ন ধরনের বেশ কয়েকটি গাড়ী বাড়ীর উঠানে মজুদ রেখে। এসব গাড়ীর ভূয়া কাগজপত্র তৈরি করে গাড়ী ক্রেতাদের কাছে সরবরাহ করে গাড়ী বেচাকেনা করছে বলে অভিযোগ উঠেছে। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, মেহেদিবাগ, হালিশহর আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকায় এধরনের গাড়ী বিক্রির নামে সংঘবদ্ধ বেশ কয়েকটি প্রতারক চক্র রয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। আগ্রাবাদ শান্তিবাগ আবাসিক এলাকায় সাঈদ ফারুকীসহ বেশ কয়েকজনের একটি গাড়ী বিক্রির প্রতারক চক্র রয়েছে। সাঈদ ফারুকী নামের ফেসবুক আইডি থেকে গাড়ী বিক্রির পোষ্ট দিয়ে গাড়ীর ভূয়া ডকুমেন্ট দিয়ে লোকজনের সাথে প্রতারনার অভিযোগ উঠেছে। লোকজনের কাছ থেকে গাড়ী বিক্রির অগ্রিম বুকিং মানি নিয়ে সাঈদ ফারুকী ও তার সাঙ্গপাঙ্গরা ওই টাকা আত্মসাত করছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। গাড়ী বিক্রির পোষ্টের গাড়ী ক্রয়ের জন্য আগ্রহী প্রতারনার শিকার ভুক্তভোগীরা জানিয়েছেন, এই সংঘবদ্ধ প্রতারক চক্রটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া না হলে ইভ্যালির মতো ভয়াবহ অবস্থায় রুপ নেবে এই প্রতারক চক্রটি এমন অভিযোগ সংশ্লিষ্টদের।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited