বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে ১৩০ টাকা খরচে নিয়োগ পেলো ৬৫ জন কনস্টেবল!

সংকাদদাতা, সিরাজগঞ্জ:    |    ০৩:৪৯ পিএম, ২০২১-১১-২৭

সিরাজগঞ্জে ১৩০ টাকা খরচে নিয়োগ পেলো ৬৫ জন কনস্টেবল!

 

সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে ৬৫ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) রাতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে সিরাজগঞ্জ জেলায় নিয়োগ যোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান সাধারণ, মুক্তিযোদ্ধা, আনসার ও ভিডিপি পোষ্য এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পদ্ধতি অনুসরণ করে শারীরিক মাপ Physical Endurance Test (PET) এর সকল ইভেন্টে কৃতকার্যদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী নিয়োগ কার্যক্রম শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হয়। সিরাজগঞ্জ জেলা (টিআরসি) নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল ও নাম ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান‌। এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী ও তাদের অভিভাবক অনেকে আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষে মাননীয় আইজিপি মহোদয়ের উদ্যোগে সম্পূর্ণ নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। আমরা সিরাজগঞ্জ জেলাবাসীকে কথা দিয়েছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেয়ার, আমরা আমাদের কথা রেখেছি। তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর সিরাজগঞ্জ জেলায় চূড়ান্তভাবে যারা নির্বাচিত হয়েছে; তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। পরিশেষে চূড়ান্তভাবে উত্তীর্ণদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানান।কনস্টেবল পদে উত্তীর্ণদের সাথে কথা বললে তারা জানান, শুধুমাত্র চালান ফি ১০০ টাকা ও যাতায়াত খরচ দিয়ে ১৩০ টাকা দিয়ে নিজ যোগ্যতা প্রমাণ করে আমরা আজ উত্তীর্ণ হয়েছি এবং আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। পাশাপাশি তারা সিরাজগঞ্জ জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চূড়ান্ত ফলাফলের পর প্রার্থীদের সাথে আগত অভিভাবকদের সাথে কথা বললে তারা অশ্রশিক্ত নয়নে জানান, এতোটা স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ তারা কখনো দেখেননি সেই সাথে এতোটা স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করায় তারা জেলা পুলিশের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অনেক অভিভাবকই আবেগপ্রবণ হয়ে পড়ে। উল্লেখ্য, চূড়ান্তভাবে মুক্তিযোদ্ধা (কোটা) পুরুষ-১৪ জন, পুলিশ পোষ্য কোটা (পুরুষ)-০৩ জন, এতিম কোটা (পুরুষ)-০২ জন, ক্ষুদ্র-নৃগোষ্ঠী (পুরুষ)-০৩ জন, সাধারণ কোটা (পুরুষ)-৩৫ জন, সাধারণ কোটা (নারী)-০৭ জন, ক্ষুদ্র-নৃগোষ্ঠী (নারী)-০১ জনসহ সর্বমোট ৬৫ জনকে মনোনীত করা হয় ।এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিয়োগ কার্যক্রম এর সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যগণ, প্রার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর