শিরোনাম
জবি প্রতিনিধি | ০৪:৪০ পিএম, ২০২১-১২-২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এক শিক্ষার্থী ঝালকাঠির লঞ্চ অগ্নিকান্ডের ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছে।
গত (বৃহস্পতিবার) রাত তিনটায় ঝালকাঠির সুগন্ধা নদীর মাঝখানে বরগুনাগামী লঞ্চ অভিযান ১০ এ আগুন ধরে এই লঞ্চ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম ফাতেমা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ফাতেমার গ্রামের বাড়ি বরগুনা জেলা শহরে।
গত (২৩ ডিসেম্বর বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের চলমান ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষার শেষ দিন ছিলো। ওইদিনই ফাতেমা তার ঢাকায় অবস্থানরত এক ফুফাতো বোনের সাথে বরগুনার উদ্দেশ্যে সদরঘাট থেকে অভিযান ১০ এ করে যাত্রা শুরু করেন।
ফাতেমার পরিবারের সাথে কথা বলে বিষয়টি ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন বলেন, লঞ্চটি যখন ঝালকাঠির সুগন্ধা নদীর মাঝখানে পোঁছায় ঠিক তখনি আগুন ধরে যায় পুরো লঞ্চে। ফাতেমা ও তার কাজিন তখন ভয় পেয়ে বাড়িতে মুঠোফোনে যোগাযোগ করে মায়ের সঙ্গে কথা বলে। তারপর মায়ের পরামর্শ অনুযায়ী ফাতেমা সাঁতার না জেনেও লঞ্চের পাশে থাকা লাইফ জ্যাকেট পরে নদীতে ঝাঁপ দেয়। পরে তার ফুফাতো বোনের সহায়তায় কোনোভাবে নদীর তীরে এসে শেষ রক্ষা হয়েছে ফাতেমাী। দু-জনের না মানা জীবন যুদ্ধের জন্য প্রাণে বেঁচে যায় ফাতেমা।
আগুনে ফাতেমার হাত-পায়ের অনেকাংশ পুড়ে যায় বলে জানিয়েছে তার বাবা। বর্তমানে সেই ঝালকাঠির সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দীর্ঘক্ষন নদীর পানিতে থাকায় অধিক ঠান্ডায় কারণে সেই এখন শ্বাসকষ্টে ভুগছেন। আগামীকাল সকালে তার বাবা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করবে বলে জানিয়েছে।
এ ঘটনাটি জানার পর ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন বলেন, ফাতেমার পরিবারের সাথে সার্বক্ষণিক আমি যোগাযোগ করে তার বিষয়ে খোঁজখবর নিচ্ছি। আল্লাহর অশেষ রহমতে সেই এখন সুস্থ রয়েছে। আমরা ব্যবস্থাপনা পরিবারের পক্ষে থেকে এ মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করছি এবং সকল ধরনের সুযোগ-সুবিধার জন্য পরিবারের পাশে থাকবো।
যারা মানুষকে ,শ্রদ্ধা, ভালবাসা,ভক্তি করে তারা কখনো তাদের জীবন দুঃখ, চোখেরজল ফেলতে হয়। একটু দুঃখ হলেও তা আবার কেটে যায়।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited