শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৩৫ পিএম, ২০২২-০৫-০৭
কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ শনিবার (৭ মে) এ তথ্য নিশ্চিত করেছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। তাছাড়া ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা হয়েছে বলেও নিশ্চিত করে। জাপানের কোস্ট গার্ড জানায়, ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে নিক্ষেপ করা হয়েছে, এটি পূর্ব সাগর নামেও পরিচিত। এ নিয়ে চলতি বছরের পাঁচ মাসে ১৫ বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি।
গত সপ্তাহেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক শক্তিকে ‘যতটা সম্ভব দ্রুততম গতিতে’ আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এর মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনা ঘটলো। আগামী ১০ মে দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ক্ষমতা গ্রহণ করবেন। নতুন এই প্রেসিডেন্টের দায়িত্বে আসার মাত্র কয়েকদিন আগে কিম জং উনের এই শক্তি প্রদর্শন দক্ষিণ কোরিয়ার ওপর অনেকটাই চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোসহ যুক্তরাষ্ট্রের ওপরও কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো যখন পরমাণু কর্মসূচির বিরোধিতা করে উত্তর কোরিয়ার ওপর দফায় দফায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে তখন তার বিপরীতে অবস্থান নিয়ে পিয়ংইয়ং সরকার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি জোরদার করেছে। তারই অংশ হিসেবে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি।
আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited