শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৫৭ পিএম, ২০২২-০৫-১৯
চলতি বছরের জুনের মধ্যেই চীন-পাকিস্তান সীমান্তে এস-৪০০ মিসাইল সিস্টেম মোতায়েন করতে চলেছে ভারত। সম্প্রতি মার্কিন কংগ্রেসের এক অধিবেশনে এমনটাই দাবি করেছেন পেন্টাগনের একজন গোয়েন্দা কর্মকর্তা।
জানা গেছে, এস-৪০০ নিয়ে মার্কিন সিনেটে আর্মড সার্ভিস কমিটির সদস্যদের সামনে বিবৃতি দেন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল স্কট ব্যারিয়ের। কমিটির সদস্যদের তিনি জানান, গত বছরের ডিসেম্বর মাস থেকে ভারতে এস-৪00 মিসাইল সিস্টেম পাঠানো শুরু করেছে রাশিয়া। আগামী জুন মাসের মধ্যে চীন ও পাকিস্তান সীমান্তে এই আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী।
তিনি বলেন, দেশীয় প্রযুক্তিতে হাইপারসনিক, ব্যালিস্টিক, ক্রুজ ও এয়ার ডিফেন্স মিসাইল তৈরি করছে ভারত। ২০২১ সালে তারা (ভারত) বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূল উৎক্ষেপণও করেছে। মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা বাড়িয়ে চলেছে ভারত ও যুদ্ধের জন্য মহাকাশ প্রযুক্তি ব্যবহারের পথে হাঁটছে দেশটি।
শুরু থেকেই রাশিয়ায় তৈরি এস-৪০০ মিসাইল সিস্টেম নিয়ে আপত্তি জানিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে ওয়াশিংটন। তবে দিল্লি জানিয়ে দেয়, রাশিয়া থেকে ওই মিসাইল সিস্টেম কেনা হবেই। দেশের নিরাপত্তার ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। ফলে বাধ্য হয়ে ভারতকে নিষেধাজ্ঞার তালিকা থেকে ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা করছে বাইডেন প্রশাসন।
এমন জটিল পরিস্থিতিতে সিনেট কমিটিতে লেফটেন্যান্ট জেনারেল স্কট ব্যারিয়ের জানান, সেনাবাহিনীর আধুনিকীকরণের জন্য বিপুল মাত্রায় কাজ শুরু করেছে দিল্লি। স্থলসেনা, নৌসেনা, ও স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ফোর্সকে যুদ্ধের জন্য সাজিয়ে তুলতে দ্রুত গতিতে কাজ চলছে। তিন বাহিনীর মধ্যে সমন্বয় তৈরি করতে ‘ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড’ তৈরি করছে ভারত। ২০২১ সালের ডিসেম্বর মাস থেকেই ভারতে এস-৪০০ পাঠানোর কাজ শুরু করেছে রাশিয়া। এরই মধ্যেই পাঞ্জাবে একটি মিসাইল সিস্টেম মোতায়েন করেছে ভারতীয় বাহিনী।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited