শিরোনাম
আখাউড়া প্রতিনিধি : | ০৯:৪৫ পিএম, ২০২২-০৫-২৭
বিএনপি মিথ্যা কথা বলতে এবং সন্ত্রাস করতে অভ্যস্থ। বাংলাদেশের কিছু ভালো হোক এটা তারা চায় না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বানাতে পেরেছে সেটা উনাদের (বিএনপি) সহ্য হচ্ছে না। সেজন্য হিংসায় তারা এসব অপপ্রচার করছে। গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাজাপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে এসে ‘পদ্মা সেতু থেকে হাজার কোটি টাকা পাচার হচ্ছে’, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।
তিনি এসব অপপ্রচারে কান না দিতে মানুষকে অনুরুদ করেন। সম্প্রতি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মকে কেন্দ্র করে আখাউড়ার ইউএনও এবং এসিল্যান্ডকে বদলী করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা এবং কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কীনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন,
‘ প্রকল্পের অনিয়মে যাদেরকে জড়িত দেখা গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও যদি কেউ জড়িত থাকে অথবা বাংলাদেশের যে কোন জায়গায় এই আশ্রয়ণ প্রকল্প নিয়ে কেউ যদি দূর্নীতি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে তিনি আজমপুর এবং চানপুর এলাকায় নির্মানাধীন আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া উত্তর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ ইউপির চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, মোগড়া ইউপির চেয়ারম্যান এম. এ. মতিন যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ। আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতি এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে মতবিনিময় করেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে সকাল সোয়া দশটায় ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনে আইনমন্ত্রী আনিসুহক আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে এসে পৌঁছেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited