শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১০:৩১ এএম, ২০২২-০৭-১৭
হিটলারের ব্যবহৃত একটি হাতঘড়ি নিলামে উঠতে চলেছে। নিলামে ঘড়িটির দাম দুই থেকে চার মিলিয়ন মার্কিন ডলার উঠতে পারে বলে জানা গেছে। ১৯৩৩ সালে ২ এপ্রিল ঘড়িটি হিটলার জন্মদিনের পুরস্কার হিসেবে পেয়েছিলেন বলে নিলাম আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়। ন্মদিনের কথা বলা হলেও, হিটলারকে কী কারণে ঘড়িটি পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল তা নিয়ে রয়েছে ভিন্নমত। একাংশের মতে, ১৯৩৩ সালে যেদিন নাৎসি পার্টি নির্বাচনে জয়লাভ করেছিল, সেদিন পুরস্কার হিসেবে ঘড়িটি উপহার দেওয়া হয়েছিল। আবার কারোর মত এই যে, ১৯৩৩ সালে জামার্নির চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হওয়ার পর পুরস্কার হিসেবে হিটলার পেয়েছিলেন ঘড়িটি।
আলেকজান্ডার হিস্টোরিক্যাল অকশনস নামে আমেরিকার ওই নিলামঘর কর্তৃপক্ষ জানিয়েছেন, হাতঘড়িটির ডায়ালের পেছনে হিটলারের আদ্যক্ষর খোদাই করা রয়েছে। তার ঠিক পাশে রয়েছে একটি উড়ন্ত ঈগল এবং নাৎসি জমানার স্বস্তিক চিহ্ন। একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে সেই সঙ্গে ওই ঘড়িতে তিনটি তারিখও খোদিত রয়েছে। তার মধ্যে একটি হিটলারের জন্মদিন এবং অন্যটি জার্মানির চ্যান্সেলর পদে হিটলারের নাম ঘোষণা করার দিন। এছাড়া ১৯৩৩ সালের নির্বাচনে নাৎসি পার্টির জয়লাভের দিনটিও তাতে খোদাই করা রয়েছে।
নিলামঘরের দাবি, মিউনিখের আন্দ্রিয়াস হুবের সংস্থার তৈরি এই হাতঘড়িটি হিটলারের বাড়িতে খুঁজে পেয়েছিলেন এক ফরাসি সেনা আধিকারিক। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বাভারিয়ায় হিটলারের বাড়িতে তা দেখেছিলেন ফরাসি সার্জেন্ট রবার্ট মিনো। যদিও এই ঘড়িটি হিটলারের ব্যবহৃত কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited