বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

নিজেকে ‘অকেশনাল’ বোলার মনে করি না: মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক :    |    ১০:৫৮ এএম, ২০২২-০৮-০১

নিজেকে ‘অকেশনাল’ বোলার মনে করি না: মোসাদ্দেক

রোববার টস হেরে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভার করার দায়িত্ব পান মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথম বলেই তিনি ফিরিয়ে দেন রেগিস চাকাভাকে। একই ওভারে সাজঘরে পাঠান ওয়েসলে মাধভেরকেও। সেখান থেকে আর থামাথামি। নিজের পরের তিন ওভারে নেন আরও তিন উইকেট।

সবমিলিয়ে টানা চার ওভারের স্পেলে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের পথ সুগম করে দেন এ ডানহাতি ব্যাটিং অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে মোসাদ্দেকের মূল পরিচয় বোলিং করতে জানা মিডলঅর্ডার ব্যাটার।

কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটিতে মোসাদ্দেককে পুরোদস্তুর বোলার হিসেবেই ব্যবহার করছে বাংলাদেশ। দুই ম্যাচেই তিন পেসারের সঙ্গে দুই স্পিনারের একজন হিসেবে খেলছেন মোসাদ্দেক। প্রথম ম্যাচে এক উইকেট পেলেও তাকে পুরো ৪ ওভার করা হয়নি।

দ্বিতীয় ম্যাচে সেই সুযোগ পেয়ে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন মোসাদ্দেক। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সাত উইকেটের সহজ জয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছে মোসাদ্দেকের হাতে। ম্যাচ শেষে মোসাদ্দেক জানিয়েছেন, নিজেকে কখনও খণ্ডকালীন বোলার ভাবেন না তিনি।

মোসাদ্দেকের ভাষ্য, ‘অন্যরকম অনুভূতি হচ্ছে (নিজের পারফরম্যান্সে)। একটা কথা আমি অনেক আগেই বলে আসছি, যখন বোলিং করি নিজেকে কখনও অকেশনাল বোলার ভাবি না। সবসময় আমি ওই দায়িত্বটা নেওয়ার চেষ্টা করি বোলিংয়ের সময়, যে আমি মূল বোলার হয়ে বল করছি।’

এসময় নিজের বোলিংয়ে সাফল্যের রহস্যের ব্যাপারে তিনি বলেন, ‘আমরা পরিকল্পনা করেছি ১৬০-৭০ রানের মধ্যে রাখতে পারলে ভালো। অন্য কিছু চেষ্টা করি না। পাঁচ উইকেটের জন্য বোলিং করিনি আসলে, পরিকল্পনা ছিল ডট বল করার। আমি বলবো যে ভালো জায়গায় বল করেছি সেটার ফল হয়তো আমি পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘উইকেটটা যদি আপনি খেয়াল করেন, বোলারদের জন্য খুব সাহায্য ছিল, আমি সেটা বলব না। অবশ্যই খুব ভালো উইকেট ছিল। আমার মাথায় একটা জিনিস কাজ করছিল, অধিনায়ক যখন আমাকে বল দিয়েছে, বলেছে রানটা যেন আটকে রাখতে পারি প্রথম থেকে।’

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর