শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৩৫ এএম, ২০২২-০৮-০৩
চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ান সফরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার (৩ আগস্ট) তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যান্সি পেলোসি। এসময় তিনি বলেন, ‘বন্ধুত্বের খাতিরে আমরা তাইওয়ানে এসেছি’। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাই তার লক্ষ্য।
তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি ওয়াশিংটনের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখারও কথা জানান। পেলোসি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ‘সর্বদা তাইওয়ানের সঙ্গে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। ১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে একটি আইন পাস হয়। এটি এমন একটি আইন যা ওয়াশিংটনকে দ্বীপটিকে আত্মরক্ষা করতে সহায়তা করতে বাধ্য করে।
তিনি আরও বলেন, ‘আজ আমাদের প্রতিনিধি দল তাইওয়ানে এসেছে এটা দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করে দিতে যে আমরা তাইওয়ানের প্রতি আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করবো না। একই সঙ্গে আমরা আমাদের স্থায়ী বন্ধুত্বের জন্য গর্বিত। পেলোসি বলেন, তাইওয়ানের সঙ্গে আমেরিকার সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এখানে সেই বার্তাটি নিয়ে এসেছি’।
এদিকে, দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নির্ধারিত সময়ের কিছুটা আগেই তাইপেতে পৌঁছান পেলোসি।
জানা গেছে, স্থানীয় সময় ১০টা ৪৪ মিনিটে তাকে বহন করা উড়োজাহাজটি তাইপের মাটি স্পর্শ করে। মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তিনি তাইপেতে পৌঁছান। সেখানে তাইওয়ানের প্রতিনিধি দল তাকে স্বাগত জানান।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited