শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৩৬ পিএম, ২০২২-০৯-১৫
চলতি বছরের আগস্টে রপ্তানিতে রেকর্ড করেছে ইন্দোনেশিয়া। দেশটির কয়লা, খনিজ ও কৃষিপণ্যের চাহিদা বাড়ায় এমন পরিসংখ্যান সামনে এসেছে। বৃহস্পতিবার (১৫) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত মাসে ২৭ দশমিক ৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে ইন্দোনেশিয়া, যা ব্লুমবার্গের তথ্য অনুযায়ী সর্বোচ্চ। এতে বার্ষিক বৃদ্ধি হয়েছে ৩০ দশমিক দুই শতাংশ, যা ব্লুমবার্গের পূর্বাভাস ২০ শতাংশের চেয়ে বেশি। এদিকে পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্য রেখে আমদানি ৩২ দশমিক ২ শতাংশ বেড়ে ২২ দশমিক ২ বিলিয়ন ডলার হয়েছে। এতে আগস্টে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়ায় ৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার, যা পূর্বাভাস ৪ বিলিয়ন ডলারের চেয়ে বেশি। গত ২৮ মাস ধরেই ইন্দোনেশিয়ার বাণিজ্য উদ্ধৃত্ত থাকছে। যা ক্রমেই সম্প্রসারিত হচ্ছে।
সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানগুলো দক্ষিণ পূর্ব-এশিয়ার অর্থনীতিটির জন্য খুবই স্বস্তিদায়ক। গত মাসে শুধু কয়লা রপ্তানি করে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার আয় করেছে ইন্দোনেশিয়া। বার্ষিকভিত্তিতে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম এখনো ১১০ শতাংশ বেশি রয়েছে। এদিকে একই সময়ে পাম তেল থেকে আয় করেছে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। যদিও এটির দাম ১০ শতাংশ কমেছে। ইন্দোনেশিয়ার পরিসংখ্যান সংস্থার ডিস্ট্রিবিউশন ও পরিষেবাগুলোর ডেপুটি সেতিয়ানতোর মতে, ২০২০ সাল থেকে নিকেল ও এর ডেরিভেটিভ পণ্যগুলোর রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited