শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৬:৪৮ পিএম, ২০২২-০৯-১৫
বিশ্বকাপের দল ঘোষণা শেষ। ঘরের মাঠে প্রস্তুতিও শেষ। বৃষ্টির কারণে মাঠে অনুশীলন করা দুরহ। এ কারণে কয়েকদিন আগে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য নিউজিল্যান্ড যাওয়ার আগে বিদেশের মাটিতে ৪ থেকে ৫ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করার চেষ্টা করছেন তারা। সে ক্ষেত্রে সিঙ্গাপুর, ওমান এবং আরব আমিরাত ছিল তাদের বিবেচনায়। তবে, শুধু প্রস্তুতি ক্যাম্পই নয়, প্রস্তুতিমূলক একটি আন্তর্জাতিক সিরিজ খেলারই সুযোগ পেয়ে যাচ্ছে বিশ্বকাপের জন্য নব গঠিত টি-টোয়েন্টি দলটি। আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
আরব আমিরাত ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেয়া হয়েছে এই সিরিজের সূচি। ২৫ এবং ২৭ সেপ্টেম্বর দুবাইয়ের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং দুবাই স্পোর্টস সেন্টার। এশিয়া কাপের পর এক সপ্তাহের বিরতি দিয়ে ১২ তারিখ অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। যা শেষ হয় ১৪ তারিখ। আজ (১৫ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিক অনুশীলন বন্ধ। তবে ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন করতে চাইলে করতে পারবেন।
২৩-২৪ তারিখ নিউজিল্যান্ডে যাওয়ার কথা ছিল। তবে, বিসিবি অনুশীলনের ঘাটতি পোষানোর জন্য নিউজিল্যান্ড যাওয়ার আগে সেখানকার কন্ডিশন মাথায় রেখে অন্য কোনো দেশের মাটিতে দলের জন্য ক্যাম্প আয়োজনের চেষ্টায় ছিল বিসিবি। শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেলো বাংলাদেশ এবং দুটি ম্যাচই পাচ্ছে আন্তর্জাতিকের মর্যাদা। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘টি-২০ বিশ্বকাপের আগে আরব আমিরাতের মত একটি সহযোগি সদস্য দেশের কাছ থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি, তার জন্য আমরা উচ্ছ্বসিত। এতে আমাদের সঙ্গে তাদেরও লাভ। খুব কম সময়ের মধ্যে আরব আমিরাত ক্রিকেট বোর্ড আমাদের জন্য এই সিরিজের ব্যবস্থা করেছে, যে সত্যি আমরা আনন্দিত।’
স্পোর্টস ডেস্ক : : চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রা...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। র...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited