বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বছরে চট্টগ্রাম বন্দর আয় করেছে ৩৫৮৫ কোটি টাকা

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:৫৮ পিএম, ২০২২-০৯-২০

বছরে চট্টগ্রাম বন্দর আয় করেছে ৩৫৮৫ কোটি টাকা

 

এক বছরে ৩ হাজার ৫৮৫ কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম বন্দর। এর মধ্যে সরকারের ভ্যাট, কর, উন্নয়ন প্রকল্পের ব্যয়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, সিটি করপোরেশনের পৌরকর ইত্যাদি বাদ দিয়ে নিট আয় হয়েছে ১ হাজার ৭৫ কোটি টাকা।
 
এর আগে ২০২০-২১ অর্থবছরে বন্দরের মোট আয় হয়েছিল ৩ হাজার ৭০ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে নিট আয় ছিল ৬৯৮ কোটি টাকা।  
বন্দর মূলত বার্থ, জেটি ভাড়া, কি গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) চার্জ, ক্রেন চার্জ, পোর্ট ডিউস, বার্থিং আনবার্থিং, পাইলটিং ফি, টাগবোট ভাড়া, জাহাজে পানি সরবরাহ, কার্গো ল্যান্ডিং চার্জ, শিপিং চার্জ, রিমোভাল চার্জ, স্টোরেজ চার্জ, টার্মিনাল চার্জ, স্টাফিং-আনস্টাফিং চার্জ, ইলেকট্রিক চার্জ, এফডিআর খাতে আয়, বন্দরের জায়গা ও স্থাপনার ভাড়া ইত্যাদি নানা খাতে আয় করে থাকে।সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছরে বন্দরের আয় থেকে উন্নয়ন খাতে ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৫৭৮ কোটি টাকা। প্রায় ৫৭৬ কোটি টাকা সরকারকে রাজস্ব দেওয়া হয়েছে। ৪২ কোটি টাকা দেওয়া হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের পৌরকর খাতে। বেতন-ভাতা খাতে ব্যয় হয়েছে প্রায় ১৮০ কোটি টাকা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক  বলেন, এ বছর অন্য বছরের চেয়ে বেশি মুনাফা অর্জন হয়েছে। অর্জিত মুনাফা ব্যয় হবে বন্দরের উন্নয়নে। সরকারি নির্দেশনা অনুযায়ী বন্দরের কেনাকাটা, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে খরচ কমানো হয়েছে। পিসিটি, বে টার্মিনাল, মাতারবাড়ীসহ অনেক প্রকল্পের কাজ চলমান আছে। বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন নতুন ইক্যুইপমেন্ট সংগ্রহ করা হচ্ছে।  লয়েডস লিস্টের তালিকায় শীর্ষ ১০০ কনটেইনার হ্যান্ডলিংকারী বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৪তম। তিন ধাপ এগিয়েছে আগের বছরের চেয়ে। বছরে গড়ে ১৩ শতাংশ প্রবৃদ্ধি কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি ধরে রেখেছে। আইএসপিএস কোড বাস্তবায়নে চট্টগ্রাম বন্দর সন্তোষজনক অবস্থানে আছে। এতে বন্দরের ইমেজ বাড়ছে।  দেশের প্রধান সমুদ্রবন্দরে ২০২১-২২ অর্থবছরে ৩২ লাখ ৫৫ হাজার ৩৫৮ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর আগের অর্থবছরে ৩০ লাখ ৯৭ হাজার ২৬৩ টিইইউস (২০ ফুটের একক) কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছিল। সদ্য বিদায়ী অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ১৬০ মেট্রিকটন। এ সময় জাহাজে হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ২৩১টি।

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর