শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০৬ পিএম, ২০২২-০৯-২১
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বুধবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে আগস্ট-২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এমন নির্দেশনা দেন।ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরের পুজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে সেজন্য আমাদের সবাইকে পূজা চলাকালীন পরিশ্রম করতে হবে। এ বছর পূজামণ্ডপে আনসার সদস্য স্থায়ীভাবে থাকবে। পুলিশকেও পূজা চলাকালীন পূজামণ্ডপে অবস্থান করে দায়িত্ব পালন করার নির্দেশ দেন শফিকুল ইসলাম।ডিএমপি প্রধান বলেন, রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করলে পুলিশ বাধা দেবে না, তবে রাজনীতির নামে যারা আগুন সন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনৈতিক কর্মসূচিতে সংঘাত বাড়ানোর জন্য কিছু মানুষ কাজ করে তাদের বিষয়েও সতর্ক থাকতে হবে। এসব মিছিল-মিটিংয়ে যাতে কোনো ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা তদন্ত, চোরাই গাড়ি উদ্ধার, মাদক উদ্ধার ও মুলতবি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আরও গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়া ইভটিজিং প্রতিরোধ ও মাদকবিক্রেতা গ্রেফতারে কাজ করার কথা বলেন পুলিশের এ কর্মকর্তা।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited