শিরোনাম
সংবাদদাতা, রংপুর :: | ০৪:১৪ পিএম, ২০২৩-০১-২৯
পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে উত্তরবঙ্গের নাম নিলে একসময় ব্যবহার করা হতো নানা রকম বিশেষণ। এলাকার অধিকাংশ মানুষই একসময় দারিদ্র্য সীমার নিচে বসবাস করতো এবং জীবিকার তাগিদে কেউ ঢাকামুখী হতো, কেউ আবার বিদেশেও পাড়ি জমাতো। তবে, সময়ের সঙ্গে সঙ্গে এই অবস্থার উন্নতি ঘটেছে। উত্তরা ইপিজেডের কল্যাণে সুদিন ফিরেছে এ অঞ্চলের মানুষের জীবনে। যেখানে কর্মসংস্থান হয়েছে ৩৫ হাজার মানুষের। ১৯৯৬ সালে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলাধীন শাঙ্গালাশি ইউনিয়নে প্রায় ২১৩ একর জমির উপর উত্তরা ইপিজেড স্থাপনার প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীতে ২০০১ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইপিজেড কে ঘিরে ঘুরেছে এখানকার মানুষের ভাগ্যের চাকা। এখানে ১৯০ টি প্লটের মধ্যে ১৫৪ টি প্লটে রয়েছে ২৪ টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কারখানা। বছরে রপ্তানি হচ্ছে প্রায় ২৫ কোটি ডলারের পণ্য। তৈরি হচ্ছে উইক, বিশ্ববিখ্যাত মাইকেল কোর ব্রান্ডের হ্যান্ডব্যাগ, চশমার ফ্রেম ও সানগ্লাস, বাঁশ ও বেতের তৈরি কফিন, সোয়েটার, গার্মেন্টস এক্সসেসরিজ, খেলনা ও মডেল কার ইত্যাদি। এখানে কর্মরত কর্মীদের মধ্যে প্রায় ৬৬ শতাংশ কর্মীই নারী। এখানে কাজ করে অনেকেই এখন স্বাবলম্বী। কয়েকজন নারী কর্মীর সাথে কথা হলে তারা বলেন, আমরা খুব সুন্দর পরিবেশে এখানে কাজ করি। আমরা এখানে কাজ করে অনেক কিছু করেছি। এভারগ্রীন প্রোডাক্টস লিমিটেড এর মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) কাজী ফেরদৌস উল আলম বলেন, আমরা সবসময় চেষ্টা করছি ভালো মানের পণ্য তৈরি করতে। আমাদের কর্মীরাও অনেক আন্তরিক।আমাদের সার্থকতা এটাই যে, পণ্যটি তৈরি হলে এখানে লেখা থাকে মেইড ইন বাংলাদেশ। সনিক বাংলাদেশ লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক রায়হান করিম বলেন, আমরা আমাদের শ্রম ও মেধা দিয়ে এখানে কাজ করার চেষ্টা করি। সবচেয়ে আনন্দ লাগে এটা শুনে যে, আমরা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছি। উত্তরা ইপিজেড বিনিয়োগের জন্য দারুণ জায়গা বলে মন্তব্য করে ওয়েসিস ট্রান্সফরমেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডেভিড মেগান বলেন, এখানকার মানুষ খুবই ভালো। এখানে উৎপাদন হচ্ছে রপ্তানীমুখী পন্য, আয় হচ্ছে শতকোটি ডলার। আমি মনে করি, দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে এই উত্তরা ইপিজেড।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited