শিরোনাম
মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী : | ০৯:২৬ পিএম, ২০২০-০৯-২৮
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনার ৭৪তম জন্মদিন পালনা করা হয়েছে। আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে
সোমবার বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আয়োজনে জন্মদিন পালন করে রাজবাড়ী জেলা
আওয়ামীলীগ।
এ উপলক্ষ্যে বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া এবং ৭৪টি ফলজ গাছের চারা
বিতরণ করা হয়।
জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ কাজী
ইরাদত আলী।
প্রধান অথিতির বক্তব্যে কাজী ইরাদত আলী বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যানে এই বয়সে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে
কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা শুধু দেশের যোগ্য প্রধানমন্ত্রী নয়, তিনি বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম
একজন নেতা।
আলোচনা সভা অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, মহিলা
আওয়ামীলীগেরগ সভনেত্রী তানিয়া সুলতানা কঙ্কন, কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিক
লীগের সভাপতি রাকিবুল হাসান পিন্টু, জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড রফিকুল
ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উজির আলী শেখ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি
হেদায়েত আলী সোহরাব প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited