শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৫০ পিএম, ২০২৩-০২-২৭
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীল সেনবাগে ওমান প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার ইমন (২০) উপজেলার পশ্চিম কাজিরখিল গ্রামের রাধার বাড়ির মৃত সামছুল হকের ছেলে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, একই দিন বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে,শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জানুয়ারি ওমান প্রবাসীর স্ত্রী প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হলে নিজ বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে চারজন দূবৃর্ত্ত দল বেঁধে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী সেনবাগ থানায় চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর গা ঢাকা দিতে আসামি পালিয়ে ঢাকা চলে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা নিউমার্কেট থানাধীন চাঁদনী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited