শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:০১ পিএম, ২০২৩-০৩-০৪
আমাদের বাংলা নিউজ ডেস্কঃজাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য পশ্চিম আফ্রিকার দেশ মালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। ‘ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন ইন মালি’নামের মিশনে যোগ দেবেন তারা।
শনিবার (৪ মার্চ) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।এর আগে শুক্রবার রাতে বিশেষ ফ্লাইটে মালির রাজধানী বামাকো এবং তিম্বুক্ত রিজিয়নের গুন্দামের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ১৪০ পুলিশ সদস্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেপুটি কমান্ডার মু. জালাল উদ্দিন ফাহিমের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ (বিএএনএফপিইউ-১) এর নবম রোটেশনের ৭০ জন রয়েছেন। একই সঙ্গে ডেপুটি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ (বিএএনএফপিইউ-২) এর পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি কন্টিনজেন্ট দুটির অগ্রগামী দলের ১৪০ সদস্য মিশন এলাকায় গমন করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস উইংয়ের কর্মকর্তারা তাদেরকে বিদায় জানান।বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ (বিএএনএফপিইউ-১) এর পুলিশ সদস্যরা ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০১৭ সাল থেকে বিএএনএফপিইউ-২ ইউনিটটি মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited