শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:৪৮ পিএম, ২০২৩-০৩-০৫
আমাদের বাংলা আন্তর্জাতিক ডেস্কঃআলোচিত তোষাখানা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ। রোববার লাহোরের জামান পার্কে অবস্থিত তার বাসভবন ঘিরে ফেলে ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ।এ সময় পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নেতাকর্মী সমবেত হয়। তারা প্রতিবাদ বিক্ষোভ করতে থাকে। এসময় ইমরান খানকে গ্রেপ্তার করা হলে গণআন্দোলনের হুমকি দেয়া হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সরকার নয়, আদালত দিয়েছে।ইসলামাবাদ পুলিশ টুইট বার্তায় জানিছে, লাহোর পুলিশ ইমরানকে গ্রেপ্তারের অভিযান চালিয়েছে। কিন্তু পুলিশ সুপার ইমরানের ঘরে গেলেও তাকে সেখানে পাওয়া যায়নি।গত ২৮ ফেব্রুয়ারি চারটি মামলায় ভিন্ন ভিন্ন আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল ইমরান খানের। সমর্থকদের নিয়ে তিনটি আদালতে উপস্থিত হন তিনি। তবে তোষাখানা মামলার শুনানিতে দিনের পর দিন অনুপস্থিত থাকায় ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ইসলামাবাদ আদালত।
আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited