শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৩৪ পিএম, ২০২৩-০৩-১৬
আমাদের বাংলা নিউজ ডেস্কঃআসন্ন পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যের মান নিশ্চিতকরণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য ভোক্তার কাছে সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সভায় ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন, রমজানে তারা দাম বাড়াবেন না নিত্যপণ্যের।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ডিএসসিসির নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেসরকারি সংস্থার প্রতিনিধি, সিটি করপোরেশনের অধীন কাঁচাবাজারগুলোর দোকান মালিক/ব্যবসায়ী সমিতি, মাংস ব্যবসায়ী সমিতি এবং বেসরকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।ব্যবসায়ীদের আশ্বাস, রমজানে দাম বাড়াবেন না নিত্যপণ্যের
সভা শেষে ডিএসসিসির উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা (কর সার্কেল) শাহজাহান আলী জাগো নিউজকে বলেন, পবিত্র রমজানে সারা বিশ্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য ভোক্তার নাগালে থাকে। অনেক দেশে পণ্যের দামে ছাড় দেওয়া হয়। বাংলাদেশে ছাড় দেওয়া সম্ভব না হলেও যাতে বাড়ানো না হয়, এই বিষয়টি সভায় সবাইকে জানানো হয়েছে।
সিটি করপোরেশনের এই কর্মকর্তা আরও জানান, ব্যবসায়ীরা কথা দিয়েছেন, রমজানে পণ্যের দাম বাড়াবেন না। তবে তারা ব্যবসা পরিচালনায় বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। সমস্যাগুলো সমাধানের দাবি জানিয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited