শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:১৫ পিএম, ২০২৩-০৩-২০
টাংগাইল প্রতিনিধি : ভূঞাপুর জনতা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ছিনতায়ের নাটক ঘটনার মূল হোতা আব্দুল মালেক ওরফে মালেক হাজারী ঘাটাইল উপজেলার মনোহরা গ্রামের ইসহাক মিয়ার ছেলে। তার জন্ম স্থান ঘাটাইল উপজেলার দশানী বকশিয়া গ্রামে, প্রায় বিশ বছর আগে মনোহরা গ্রামে নতুন করে বাড়ি করে বসবাস করে আসছেন। সেখানে নানান অপকর্মে জড়িত থাকার কারনে বেশী দিন থাকতে পারেনি বিধায় আবারও দশানী বকশিয়াতে বাড়ি করে বসবাস করতেছেন। ইতিমধ্যে তার অপরাধের খাতায় হত্যা মামলা সহ জমি দখলের একাধিক মামলা জমা হয়েছে। এসব অপরাধে জড়িত থাকার কারনে এলাকার লোকজন তার নাম দিয়েছে মালেক হাজারী। হাজার অপরাধের জন্য তার নাম নাকি হাজারী মালেক। শুধু মালেক বললে এলাকায় কেউ তাকে চিনে না। হাজারী মালেক হিসেবে খুব পরিচিত সে। গত রোববার বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জনতা ব্যাংকে থেকে টাকা উত্তোলন করে বের হওয়ার সময় দশ লাখ টাকা ছিনতাইয়ের যে নাটক সাজিয়ে ছিলেন এই মালেক হাজারী। সে টাকা উত্তোলন করে তার ভাগিনার কাছে দিয়েই ব্যাংকের সিঁড়িতে বসে পড়ে যে তার হাতে আঘাত করে টাকার ব্যাগ ছিনতাই হয়েছে বলে আহতের ভাব ধরে হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় আসে অভিযোগ দিতে তার দশ লাখ টাকা ছিনতাই হয়েছে। তাদের কে আমি চিনতে পেরেছি। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম তাৎক্ষণিক ভাবে শাহ আলম নামে একজন কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। ঘটনা তখনই অন্য দিকে মোড় নিতে থাকে। জানা যায় শাহ আলমের সাথে তার দীর্ঘ দিনের জমি সংক্রান্ত মামলা রয়েছে। যার প্রতিশোধ নিতে শাহ আলম কে ফাসাতে সে এই ছিনতাইয়ের নাটক সাজিয়েছে। অবশেষে রাত ১২ টায় দশ লাখ টাকা মালেকের মেয়ে রানী আক্তারের বাসা ভূঞাপুরের গনেশের মোড় এলাকা থেকে উদ্ধার করে। মালেক এখন ভূঞাপুর থানার পুলিশ হেফাজতে আছে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited