শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৪০ পিএম, ২০২৩-০৪-১২
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আজ বুধবার থেকে চৌকি বসিয়ে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এজন্য সকাল ৯টা থেকে বঙ্গবাজারে চৌকি নিয়ে আসছেন ব্যবসায়ীরা।এদিকে শৃঙ্খলা এবং সারিবদ্ধভাবে চৌকি বসাতে মার্কেটের জায়গা মাপজোক করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব ও সম্পত্তি বিভাগের সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন, বেলা ১১টা থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পণ্যের পসরা সাজিয়ে বসতে পারবেন। এখানে তিন হাজার ৮৪৫ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রয়েছেন।
বঙ্গবাজার মার্কেটের পুড়ে যাওয়া সব ময়লা-আবর্জনা সরানো হয়েছে। সেখানে বালু ফেলে ইট বসানো হয়েছে। এখনো মার্কেটের জায়গার দক্ষিণ অংশে ইট বসাচ্ছেন সিটি করপোরেশনের কর্মীরা।বঙ্গবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, এখন ৬৮৮ জন ক্ষুদ্র ব্যবসায়ী চৌকি নিয়ে ব্যবসা পরিচালনার সুযোগ পেয়েছেন। প্রতিটি চৌকি সাড়ে প্রস্থে তিন ফুট এবং পাঁচ ফুট দীর্ঘ। আপাতত এ সাইজের চৌকি বসানো হবে। ঈদের পর কিভাবে সব ব্যবসায়ী দোকান বসাতে সুযোগ দেওয়া যায়, করপোরেশনের সঙ্গে কথা বলে ব্যবস্থা করবো।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited