শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৫:৪৭ পিএম, ২০২৩-০৯-২০
মীরসরাই, সীতাকুন্ড, সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকা নিয়ে গঠিত দেশের বৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর। ২০ সেপ্টেম্বর (বুধবার) সকালে এ শিল্পনগর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। এসময় তিনি বলেন, ‘বিনিয়োগের যাবতীয় সব সুযোগ-সুবিধা নিয়ে পুরোপুরি প্রস্তুত বৃহৎ এ শিল্প নগর; এখানে ১৪ লাখ মানুষের কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের এই শিল্পনগর প্রকল্পে ইতিমধ্যে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ শিল্প বিনিয়োগের যতগুলো সুযোগ সুবিধা আছে সব নিশ্চিত করার মাধ্যমে বিনিয়োগের সুন্দর পরিবেশ সুনিশ্চিত করা হয়েছে। এছাড়াও এই শিল্পনগর প্রতিষ্ঠায় ১৩৯টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে আমরা তাদেরকে ঘর করে দেবো। তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে। স্থানীয়দের পাশাপাশি শিল্প নগরীর নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে নতুন থানা প্রতিষ্ঠা করাসহ যাবতীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।' এসময় মুখ্য সচিব আরো বলেন, ‘এই শিল্প নগরীতে গার্মেন্টস, কৃষি-পণ্য, কৃষি প্রক্রিয়াকরণ যন্ত্র, সমন্বিত টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ, মোটরবাইক সংযোজন কারখানা, খাদ্য ও পানীয়, পেইন্ট এবং রাসায়নিক, কাগজ, প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং (অটো-পার্টস এবং সাইকেলসহ), ফার্মাসিউটিক্যাল পণ্য, বিদ্যুৎ এবং সোলার পার্ক স্থাপন করা হবে।’ এসময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, ‘ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর মীরসরাই, সীতাকুন্ড ও সোনাগাজী অর্থনৈতিক অঞ্চলে মোট ৩৩ হাজার ৮০০ একর জমিতে গড়ে উঠছে। ইতোমধ্যে এখানে এশিয়ান পেইন্টস, নিপ্পন ম্যাকডোনান্ড স্টিল মিল ও সামুদাসহ ৫টি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। আরও ৩টি প্রতিষ্ঠান উৎপাদনে যাওয়ার অপেক্ষায় আছে।’ পরে মুখ্য সচিব শিল্প নগরের বিভিন্ন কারখানা পরিদর্শন এবং 'শেখ হাসিনা সরোবর' এ মাছের পোনা অবমুক্তসহ বৃক্ষরোপণ করেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর পরিদর্শনের সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, রেঞ্জ পুলিশের ডিআইজি নূরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশ সুপার এ কে এম শফিউল্লাহ, মীরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার মো.মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, সহকারি কমিশনার ভূমি মো. মিজানুর রহমান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদ হোসেন ও মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন'সহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো. কামাল উদ্দিন : চারটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ‘লাভ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা—এক সংগ্রাম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited