বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বাংলাদেশের বিদেশমন্ত্রীকে অসমের শিলচরে ভিসা অফিস স্থাপনের দাবি জানাল সিআরপিসি 

মিলন লস্কর, শিলচর (ভারত) :    |    ১১:৩৬ এএম, ২০২৩-১০-০৭

বাংলাদেশের বিদেশমন্ত্রীকে অসমের শিলচরে ভিসা অফিস স্থাপনের দাবি জানাল সিআরপিসি 

অসমের বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ শহর শিলচরে বাংলাদেশ সরকারের একটি ভিসা কার্যালয় খোলার জন্য ফের দাবি তুললো অরাজনৈতিক সংগঠন সিআরপিসি। ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয় সিলেট -শিলচর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে নাগরিক অধিকার রক্ষা কমিটির সম্পাদক প্রধান  সাধন পুরকায়স্থ  এবং অন্যতম সম্পাদক মিলন উদ্দিন লস্কর শুক্রবার গ্রেন্ড সিলেট হোটেলে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের হাতে এক স্মারকলিপি তুলে দিয়ে এই দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, অসমের বরাক উপত্যকার তিন জেলার বহু মানুষের শেখড়ের সম্পর্ক রয়েছে বাংলাদেশের সাথে। তারা নিজেদের আত্মীয়স্বজনদের সাথে দেখাশুনা করতে প্রায়ই বাংলাদেশ সফর করে থাকেন।এছাড়াও এই অঞ্চল দিয়ে উভয় দেশের মধ্যে পন্য আমদানি ও রপ্তানী হয়ে থাকে। ইদানীং বাংলাদেশের মেডিকেল কলেজ গুলিতে অসম তথা বরাক উপত্যকার অনেক ছাত্রছাত্রী পড়াশুনা করতে আসেন।কিন্তু বরাকের ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগের অপ্রতুলতার দরুণ বরাক উপত্যকার মানুষকে আগরতলা কিংবা গুয়াহাটিতে গিয়ে ভিসা সংগ্রহ করা খুব কষ্টকর হয়ে পড়ে। স্মারকপত্রে আরও উল্লেখ করা হয়েছে গত বছর শিলচরে অনুষ্ঠিত প্রথম  শিলচর- সিলেট উৎসবে ভিসা অফিস ও শিলচর - সিলেট বাস সার্ভিস চালু করার জন্য বিদেশমন্ত্রী আশ্বাসও দিয়েছিলেন। স্মারক পত্র গ্রহণ করে বাংলাদেশের বিদেশমন্ত্রী মোমেন জানান,উভয় দাবি  বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের বিবেচনাধীন রয়েছে। তবে,তিনি বলেন,এদিন  উৎসবের উদ্বোধনী ভাষনে আমি বলেই দিয়েছি ভারত আমাদের প্রতিবেশী বিশ্বস্থ বন্ধু রাষ্ট্র। তদোপরি প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ২৮ লক্ষ মানুষ চিকিৎসা এবং কেনাকাটায় ভারতে যান।তাই উভয় দেশের মধ্যে ভিসামুক্ত সফরের পক্ষে তিনি।বর্তমান সেখ হাসিনা সরকার পুনরায় ক্ষমতায় এলে এই দাবি নিয়ে তারা ভারত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় প্রধান এজেন্ডা করে বৈঠকে বসবেন।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর