শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৫৩ পিএম, ২০২৩-১০-৩০
যশোর ব্যুরো: ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচন, বিরোধীদের সভা সমাবেশে হামলা পন্ড করা, সারাদেশে গণ গ্রেফতার ও নির্যাতের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের দেশ ব্যাপি বিক্ষোভের অংশ হিসাবে যশোর জেলা শাখা সোমবার বিকাল সাড়ে ৪ টায় উকিল বারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শহর প্রদক্ষিণ করে চিত্রা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমন্বয়ক সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড ইলাহদাদ খান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান, বাসদের জেলা সমন্বয়ক কমরেড শাহজান আলী, বাসদ মার্কসবাদী র জেলা সমন্বয়ক কমরেড কমরেড হাচিনুর রহমান। এ সময় উপ¯ি’ত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড নাজিমউদ্দীন, কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু, সিপিবির জেলার সহ সাধারণ সম্পাদক কমরেড আমিনুর রহমান হিরু, বাসদের জেলা নেতা কমরেড আলাউদ্দিন, বাসদ মার্কসবাদীর জেলা নেতা কমরেড দিলিপ ঘোষ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা কমরেড সখিনা বেগম দিপ্তি ও কমরেড পলাশ বিশ্বাস। ৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি সফল করার আহবান জানান হয়। #
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited