শিরোনাম
মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী : | ০৭:২৯ পিএম, ২০২০-০৮-১২
রাজবাড়ীতে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর পরিবেশকের গোডাউন থেকে ডাকাতি হওয়া ১০ লক্ষাধিক টাকার সিগারেট উদ্ধার ও জড়িত ৩ আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-ঢাকার আশুলিয়া থানার জামগড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে শাহাবুদ্দিন শাবু, মুন্সিগঞ্জের শ্রীনগর থানার কামারগাঁও গ্রামের আঃ রশিদ শেখের ছেলে মোতালেব শেখ এবং লক্ষ্মীপুরের রায়পুর থানার লুধুয়া গ্রামের নজির আহম্মেদের হুমায়ন কবির দুলাল।
বুধবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফজলুল করিম, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর পরিবেশক তারিক আহম্মেদ দিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ১৯শে জুলাই রাত আড়াইটার দিকে রাজবাড়ী শহরের ভবাণীপুর এলাকায় বৃটিশ আমেরিকান টোব্যাকো সিগারেট কোম্পানীর পরিবেশক তারিক আহম্মেদ দিপু’র গোডাউনে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দল গোডাউনের নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে ৪৮১ কার্টন বেনসন, ১৪০০ কার্টন গোল্ড লিফ ও ১৩৬৫ কার্টন স্টার সিগারেট ডাকাতি করে নিয়ে যায়, যার বাজার মূল্য ৪৫ লক্ষ ১১ হাজার ৫৭৭ টাকা। ঘটনার পর প্রযুক্তির সহায়তায় চিহ্নিত করে ৩ আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতারের পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ এবং ডাকাতি হওয়া সিগারেটের মধ্যে ১১৭ কার্টন বেনসন, ৩৮৬ কার্টন গোল্ডলিফ ও ১৯ কার্টন স্টার সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের বাজার মূল্য ১০ লক্ষ ২৯ হাজার ৩২৩ টাকা। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ ও আদালতের আদেশে উদ্ধারকৃত সিগারেট মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited