শিরোনাম
রাজশাহী প্রতিনিধি : | ০২:১৬ পিএম, ২০২৪-০১-০৭
যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্যানেল মেয়র-১ নিযাম-উল-আজিম। তিনি মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। ভোটারের টিসিবি কার্ড জব্দের অভিযোগে শনিবার (৬ জানুয়ারি) গভীর রাতে মহানগরীর সাগরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে যৌথবাহিনী। বর্তমানে তিনি র্যাবের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে দেওয়ার কথা রয়েছে। তার বিরুদ্ধে ভোটারদের টিসিবির কার্ড নিয়ে রেখে পছন্দের প্রার্থীর জন্য ভোট নেওয়ার চেষ্টা অভিযোগ রয়েছে। কাউন্সিলর নিযাম-উল-আজিম রাজশাহী-২ (সদর) আসনের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার (কাঁচি) পক্ষে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। র্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, রাজশাহীর ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আজিমের ব্যাপারে অভিযোগ আসে, তিনি পছন্দের প্রার্থীর জন্য ভোট নিতে ভোটারদের টিসিবি কার্ড জব্দ করে রেখেছেন। তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে টিসিবি কার্ড বাতিল করা হবে বলে সংশ্লিষ্টদের হুমকি দিয়েছেন। এ ব্যাপারে শনিবার তাকে সতর্ক করা হয়। কিন্তু তিনি টিসিবি কার্ড ফেরত দেননি। তাই রাতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথবাহিনী তার বাসায় অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয়। তিনি র্যাবের হেফাজতেই আছেন। রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানাও রাসিক প্যানেল মেয়রকে আটকের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শনিবার দিনগত রাত ১২টা থেকে যৌথবাহিনীর এই বিশেষ অভিযান শুরু হয়। পরে রাত ৩টার দিকে অভিযান শেষ হয়। অভিযান শেষের দিকে কাউন্সিলর নিযামকে আটক করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাকে র্যাব হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হলে তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited