বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২৩০ টাকায় চাকরি শুরু, বর্তমানে কোটিপতি

সম্পদের তথ্য গোপন, দুদকের মামলায় পদ্মার সিবিএ নেতা নাছির কারাগারে

আমাদের বাংলা ডেস্ক :    |    ০২:৪২ পিএম, ২০২৪-০১-১০

২৩০ টাকায় চাকরি শুরু, বর্তমানে কোটিপতি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের যৌথ দরকষাকষি প্রতিনিধির (সিবিএ) সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। তিনি আনোয়ারা উপজেলার চাতরী এলাকার বাসিন্দা। থাকেন নগরীর প্রবর্তক মোড় এলাকায়। গতকাল চট্টগ্রামের মহানগর সিনিয়র দায়রা জজ জেবুন্নেছা শুনানি শেষে তাকে কারাগারে পাঠান। এর আগে উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।
দুদকের পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করে বলেন, আড়াই কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখা এবং ২ কোটি ১১ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলেন নাছির উদ্দিন। শুনানি শেষে আদালত তাকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। গত সোমবার এই সময় শেষ হয় এবং আজকে (গতকাল) তিনি আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে আমরা সেটির বিরোধিতা করি। আদালত আমাদের বিরোধিতা আমলে নিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, সিবিএ নেতা নাছির ১৯৮৬ সালে ২৩০ টাকার বেতনে পিয়ন পদে পদ্মা অয়েলে চাকরি শুরু করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ক্লারিক্যাল সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। কয়েক বছরের ব্যবধানে তিনি আড়াই কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখল করছেন।
আদালত সূত্র জানায়, ২ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ১–এ নাছিরের বিরুদ্ধে মামলাটি করেন কার্যালয়ের উপ–সহকারী পরিচালক মো. সবুজ হোসেন। মামলার এজাহারে বলা হয়, সিবিএ নেতা নাছির উদ্দিন ২ কোটি ৫৬ লাখ ২৮ হাজার ৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে ২ কোটি ১১ লাখ ৭১ হাজার ১৩০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে অপরাধ করেছেন।
দুদক সূত্র জানায়, সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়ার পর নাছির উদ্দিন ২০১৯ সালের ১২ মে সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি উল্লেখ করেন, তার ২৭ লাখ ২৬ হাজার ৯০০ টাকার স্থাবর সম্পদ রয়েছে। কিন্তু অনুসন্ধানে তার ১ কোটি ৪৩ লাখ ৯৬ স্থাবর সম্পদ থাকার তথ্য মিলেছে। সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেন, তার ১ কোটি ২ লাখ ৯৪ হাজার ৪৭৪ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। কিন্তু যাচাই করলে দেখা যায়, তার অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭০ লাখ ৬৯ হাজার ২২০ টাকা। সব মিলিয়ে তিনি ২ কোটি ১১ লাখ ৭১ হাজার ১৩০ টাকার স্থাবর–অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন।
দুদক সূত্র জানায়, সম্পদ বিবরণী দাখিল এবং যাচাইকালে নাছির উদ্দিনের মোট ৩ কোটি ৭৬ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তার গ্রহণযোগ্য আয় ১ কোটি ২০ লাখ ২৭ হাজার ৫৮৯ টাকা। বাকি ২ কোটি ৫৬ লাখ ২৮ হাজার ৮৬ টাকা তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর