শিরোনাম
এস এম নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর : | ০৫:৩০ পিএম, ২০২৪-০২-০৩
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট করার জন্য কাজ করে যাচ্ছে। উন্নত শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দেশের সকল স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করছে। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা প্রদান কার্যক্রম ও শিক্ষা গ্রহণের ব্যবস্থাকে স্মার্ট করার জন্য বিভিন্ন প্রদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করছে। আজ শনিবার সকালে ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল স্নাতকোত্তর মাদ্রাসার নব-নির্মিত একাডেমীক ভবনের শুভ উদ্বোধন ও কামিল ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি এ সকল কথা বলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো: মহিউদ্দিন মহারাজ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান , ভান্ডারিয়া পৌর মেয়র ফাইজুল রশীদ খসরু পিরোজপুর নির্বাহী প্রকৌশলী জনাব মো: জহিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল স্নাতকোত্তর মাদ্রাসার সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন মিয়া ও সঞ্চালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রহীম খান।
অনুষ্ঠান শেষে ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল স্নাতকোত্তর মাদ্রাসার কামিল ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক কার্যক্রম করা হয়।
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited