বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

উত্তেজনা বাড়ছে বান্দরবান সীমান্তে, খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র

বান্দরবান প্রতিনিধি :    |    ০২:০৯ পিএম, ২০২৪-০২-০৬

উত্তেজনা বাড়ছে বান্দরবান সীমান্তে, খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র

মিয়ানমারে চলমান সংঘাত বন্ধ না হওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে উত্তেজনা বাড়ছে। এখনো সীমান্তে থেমে থেমে চলছে গোলাগুলি।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে সীমান্তের ঘুমধুম এলাকায় মিয়ানমার থেকে ছোড়া আরও একটি মর্টারশেল এসে পড়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সীমান্ত এলাকার অনেক পরিবার অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। সকাল সাতটা থেকে আবার শুরু হয় তুমব্রূ সীমান্তের ওপারে গোলাগুলি। সোমবার রাতে মিয়ানমারের ফাইটার প্লেন থেকে গোলা বর্ষণ করা হয়েছে সীমান্তে। এতে তুমব্রূ ও ঘুমধুম সীমান্তের বেশ কিছু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে মিয়ানমার থেকে আরও বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্র করে তুমরু সীমান্তের বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে। সোমবার দুপুরে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে বাংলাদেশের অভ্যন্তরে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা শ্রমিক নিহত হওয়ার পর সীমান্ত এলাকা থেকে কয়েক শতাধিক পরিবার নিরাপদ জায়গায় সরে গেছে। আতঙ্কে বন্ধ রয়েছে তুমব্রু বাজারের অধিকাংশ দোকান। সীমান্তে একটি আশ্রয়কেন্দ্র খুলেছে প্রশাসন। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  
বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।  
তিনি আরও বলেন, ঘুমধুমে আমরা একটি আশ্রয়কেন্দ্র খুলেছি। তবে আশ্রয়কেন্দ্রে কেউ এখনো আশ্রয় নেননি।  
বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, সীমান্তের পরিস্থিতির কারণে বিজিবির টহল জোরদার করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি দুপুরে ঘুমধুমে মর্টারশেলের আঘাতে নিহত দুজনের মরদেহের সুরতহাল করা হচ্ছে। এ ঘটনায় নিহত হোসনে আরার স্বামী বাদশা মিয়া বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করেছেন।  

রিটেলেড নিউজ

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত


বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত


ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর