শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:০৮ পিএম, ২০২৪-০২-০৬
শাহ্ আলী বাচ্চু জামালপুর সংবাদদাতাঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ভায়ের মেয়ে কে ধর্ষণচেষ্টায় মামলায় চাচা শহীদুল ইসলাম শহীদকে (৪৬) আটক করেছে র্যাব - ১৪ । সোমবার ভোরে জামালপুর সদর গেইটপাড় সিএনজি স্ট্যান্ড হতে তাকে আটক করা হয়। আটককৃত শহীদুল ইসলাম শহীদ (৪২) সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের আব্দুস সবুরের ছেলে।
সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আবরার ফয়সাল সাদী।এর আগে, গত বছরের ৯ ডিসেম্বর দিবাগত রাতে ভাতিজি (দশম শ্রেণির শিক্ষার্থী) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। এ সময় চাচা শহীদ ভাতিজির মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী (১৬) নিজে বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা করেন।
ভিকটিমের বাবা জানান, অভিযোগ নিয়ে মামলা রেকর্ড করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
র্যাব-১৪, কমান্ডার আবরার ফয়সাল সাদী জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল সদর থানার গেইটপাড় সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শহীদুল ইসলামকে গ্রেফতার করে। আসামিকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited