শিরোনাম
এস এম নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর : | ০২:৫৪ পিএম, ২০২৪-০২-০৭
বাংলা ইশারা ভাষা দিবস প্রতিপাদ্য- বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, বুধবার (০৭ ফেব্রুয়ারি ২০২৪) পিরোজপুর জেলা প্রশাসন কার্যালয় শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ক্রর্মে ২৭শে জানুয়ারি ২০০৯ সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলা ইশারা ভাষার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের পরিপত্র জারি করে। ২০১২ সালের ২৬শে জানুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এক আন্ত:-মন্ত্রণালয় সভায় ৭ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে বাংলা ইশারা ভাষার দিবস হিসেবে নির্ধারণ করা হয় এবং একই সালের ৭ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বাংলা ইশারা ভাষা দিবস উদযাপিত হয়। এরই ধারাবাহিকতায় পিরোজপুরে আজ অনুষ্ঠিত হলো বাংলা ইশারা ভাষা দিবস ২০২৪ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবি রায় , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত খান, উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক গৌতম নারায়ন চৌধুরী, সভাপতিত্ব করেন জনাব মোঃ ইকবাল কবির উপ পরিচালক পিরোজপুর সমাজ সেবা কার্যালয়, প্রধান অতিথি তার বক্তব্য বলেন পিরোজপুর জেলায় বর্তমান ২৩-২৪ অর্থবছরে শ্রাবণ প্রতিবন্ধী সহ বিভিন্ন রকমের ২৭৬৪৫ জন প্রতিবন্ধী ব্যক্তি মাসিক ৮৫০ টাকা হারে ভাতা পাচ্ছেন, বছরের সরকারের ব্যয় ২৮ কোটি ১৯ লক্ষ ৭৯ হাজার টাকা । তিন বছরে শ্রাবণ প্রতিবন্ধী সহ প্রায় ৩৩ হাজার প্রতিবন্ধী ব্যক্তি কে পরিচয় পত্র প্রদান করা হয়েছে। দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন তাহফীলের তফবিলের ১ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকার মাধ্যমে ২৬৫ জন ব্যক্তিকে ক্ষুদ্রঋণ এর সহায়তা দেওয়া হয়েছে। পিরোজপুর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং মঠবাড়িয়া উপজেলার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে প্রতিবন্ধীদের বহুমুখী সেবা ও বিভিন্ন সহায়ক উপকরণ বিনামূল্য প্রদান করা হচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited