শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:০২ পিএম, ২০২৪-০৩-০৯
ষ্টাফ রিপোর্টার : রাজধানীর খিলক্ষেতে পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফাইনাল ইয়ারের ছাত্র মঈনুদ্দিন আবীরের (২৩) করুণ মৃত্যু ঘটেছে। গতকাল শুক্রবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
পটুয়াখালীর পারকার্তিকপাশা নিবাসী সাবেক ভুমি সহকারি কর্মকর্তা গোলাম মোস্তফার পুত্র মঈনুদ্দিন আবীর যমুনা ফিউচার পার্কের বিপরীতে জোয়ার সাহারায় থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশুনা করতেন।
উল্লেখ্য দৈনিক আমাদের বাংলার উপসম্পাদক আবু ফাতাহ মোহাম্মদ কুতুব উদ্দিন নাজিমের কনিষ্ঠভ্রাতা ডা: মুজাহিদুল ইসলাম সাকিবের শ্যালক মঈনুদ্দিন আবীর অত্যন্ত মেধাবী এবং সহপাঠিদের কাছে বেশ জনপ্রিয় ছিলো। তার মৃত্যুর সংবাদে গোটা ক্যাম্পাসসহ তার সহপাঠিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
উত্তরা থানা কর্তৃপক্ষ স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করেছে। শনিবার (৯ মার্চ) বাদ আসর মঈনুদ্দিন আবীরের জানাজা শেষে তার গ্রামের বাড়ী পটুয়াখালীর পারকার্তিকপাশায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited