বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ইসরায়েলের দুটি বিমানঘাঁটিতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:৪৮ পিএম, ২০২৪-০৪-১৬

ইসরায়েলের দুটি বিমানঘাঁটিতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র

সিরিয়ায় কন্স্যুলেট অফিসে হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় কতটা ক্ষতি হয়েছে ইসরায়েলের? সে প্রশ্নের জবাবে জানা গেল, ইরানের ছোড়া অন্তত নয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অ্যারো-৩ নামের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে এড়িয়ে দুটি বিমানঘাঁটিতে আঘাত হানে।  এর একটি হলো ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাটিম বিমানঘাঁটি।
যেখানে ইরানের পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে।  
এতে বিমানঘাঁটিতে থাকা ইসরায়েলের একটি সি-১৩০ রসদবাহী উড়োজাহাজ, একটি রানওয়ে এবং একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।  যদিও ইরানের হামলায় নেভাটিম বিমানঘাঁটি ‘সামান্য’ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে তেলআবিব।  
আর চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের নেগেভ বিমানঘাঁটিতে। সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার তথ্য পাওয়া যায়নি।
এবিসি নিউজকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।  
তবে এ ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি এই অ্যারো-৩ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।
কারণ, আকাশ প্রতিরক্ষার এই নতুন প্রযুক্তি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম বলে দাবি করা হয়েছিল।
তবে গত শনিবার রাতে ইরান থেকে ছোড়া ১০০টিরও বেশি ড্রোন, কয়েক ডজন ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা।  
গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েল হামলা চালায়। এতে একাধিক ইরানি সামরিক কমান্ডার নিহত হন।  এর জবাবে শনিবার ইসরাইলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান।
তেহরান ইসরায়েলের ওপর এই আক্রমণকে তার ‘আত্মরক্ষার সহজাত অধিকার’ হিসেবে আখ্যা দিয়েছে।
অন্যদিকে ইরানের হামলার জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলের মন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, সঠিক সময়ে ইরানের হামলার সমুচিত জবাব দেওয়া হবে।

এদিকে ইসরায়েলে ইরানের হামলাকে ‘প্রায় সম্পূর্ণ ব্যর্থতা’ হিসাবে বর্ণনা করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন।  

সোমবার স্কাই নিউজকে তিনি বলেন, অনেকভাবে এটা ইরানের জন্য দ্বিগুণ পরাজয়। আক্রমণটি প্রায় সম্পূর্ণ ব্যর্থতা ছিল। তবে আমরা তাদের বাড়াবাড়ি না করার আহ্বান জানাচ্ছি।

তথ্যসূত্র: আলজাজিরা, টেলিগ্রাফ

রিটেলেড নিউজ

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত


দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত


পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর,  শিলচর (আসাম)  ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত


ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত


মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত


এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর