শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:০৮ পিএম, ২০২৪-০৫-১৯
কুড়িগ্রাম প্রতিনিধি :
স্বাধীনতা পুরস্কার ২০২৪ এ ভূষিত কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট এস,এম আব্রাহাম লিংকনকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার বিকেলে জেলা শহরের শেখ রাসেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণসংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি এমপি। কুড়িগ্রাম- ২ আসনের সংসদ সদস্য ডা. হামিদুল হক খন্দকার এর সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট- ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট বিপ্লব হাসান পলাশ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের প্রবীণ রাজনৈতিক নেতা আফজাল হোসেন, সাংস্কৃতিক সংগঠক মানিক চৌধুরী, জ্যোতি আহমদ, দুলাল বোস, জাসদ এর সাবেক সভাপতি এমদাদুল হক এমদাদ, আওয়ামী লীগ নেতা সাঈদ হাসান লোবান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নিলু, কুড়িগ্রাম প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ বক্তব্য রাখেন ।
এসময় সংবর্ধিত একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্ত আইনজীবী, উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা এস,এম আব্রাহাম লিংকন তাঁর অনুভূতি প্রকাশ করেন।
এর আগে সমাজরকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি আব্রাহাম লিংকন প্রতিষ্ঠিত কুড়িগ্রাম শহরে উত্তরবঙ্গ জাদুঘরের নির্মাণাধীন ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন এবং কুড়িগ্রামে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণের প্রতিলিপি দর্শনার্থীদের জন্য উন্মোচন করেন।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited